শাহ আব্দুল করিম
শাহ আবদুল করিম (ইংরেজি: Shah Abdul Karim, জন্মঃ ১৫ই ফেব্রুয়ারি ১৯১৬ - মৃত্যুঃ- ১২ই সেপ্টেম্বর ২০০৯) হলেন বাংলা বাউল গানের একজন কিংবদন্তি শিল্পী। সুনামগঞ্জের কালনী নদীর তীরে বেড়ে উঠা শাহ আব্দুল করিমের গান ভাটি অঞ্চলে জনপ্রিয় হলেও শহরের মানুষের কাছে জনপ্রিয়তা পায় তার মৃত্যুর কয়েক বছর আগে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন।
শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইব্রাহীম আলী ও মাতার নাম নাইওরজান। দারিদ্র ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল শাহ আবদুল করিমের সঙ্গীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। বাউল সম্রাটের প্রেরণা তার স্ত্রী আফতাবুন্নেসা; যাকে তিনি আদর করে ‘সরলা’ নামে ডাকতেন।
ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়,অবিচার,কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। তিনি তার গানের অনুপ্রেরনা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহ এর দর্শন থেকে। যদিও দারিদ্র তাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে কিন্তু কোন কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি। তিনি আধ্যাত্নিক ও বাউল গানের দীক্ষা লাভ করেছেন কামাল উদ্দীন, সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশ এর কাছ থেকে। তিনি শরীয়তী, মারফতি, নবুয়ত, বেলায়া সহ সবধরনের বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন।
স্বল্পশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তাঁর ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। বাউল সাধক শাহ আবদুল জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে এলেও তা যথেষ্ট ছিল না। উল্লেখ্য, ২০০৬ সালে সাউন্ড মেশিন নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে জীবন্ত কিংবদন্তীঃ বাউল শাহ আবদুল করিম নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় ১২ টি গানের একটি অ্যালবাম প্রকাশ করে। এই অ্যালবামের বিক্রি থেকে পাওয়া অর্থ তাঁর বার্ধক্যজনিত রোগের চিকিৎসার জন্য তার পরিবারের কাছে তুলে দেয়া হয়। শিল্পীর চাওয়া অনুযায়ী ২০০৯ সালের প্রথম দিকে সিলেট বিভাগীয় কমিশনারের উদ্যোগে বাউল আব্দুল করিমের সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়।
-
বাংলা স্বাধীন হইল রে বীর বাঙালি ভাই
- Sub Title: শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তোলা চাই
বাংলা স্বাধীন হইল রে বীর বাঙালি ভাই
শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তোলা চাই।। -
বাঁচি না বাঁচি না রে বন্ধু পরানে বাঁচি না
- Sub Title: তোমার প্রেমে এত জ্বালা
বাঁচি না বাঁচি না রে বন্ধু পরানে বাঁচি না
তোমার প্রেমে এত জ্বালা
আমি আগে তো জানি না রে বন্ধু, বাঁচি না রে।। -
আউলিয়া ইব্রাহিম মস্তান
- Sub Title: মোকাম শ্রীপুর
আউলিয়া ইব্রাহিম মস্তান
মোকাম শ্রীপুর
ভক্ত হলে কাছে মিলে
নইলে বহুদূর।। -
আসি বলে চলে গেল আর তো ফিরে এলো না
- Sub Title: আজ আসবে কাল আসবে বলে গো
আসি বলে চলে গেল আর তো ফিরে এলো না
আজ আসবে কাল আসবে বলে গো
আমার দিন যায় না রাত পোহায় না।। -
আরে ও কৃষক মজুর ভাই
- Sub Title: একবাক্যে সকলে বল দেশের শান্তি চাই
আরে ও কৃষক মজুর ভাই
একবাক্যে সকলে বল দেশের শান্তি চাই
রে কৃষক মজুর ভাই।। -
আর কি আশা পুরিবে আমার
- Sub Title: দারুণ বিধি হইল বাদি
আর কি আশা পুরিবে আমার
দারুণ বিধি হইল বাদি
জানিয়াছি সারাসার।। -
আমরা স্বাধীন দেশে থাকি
- Sub Title: খাবার বেলা ভাত মিলে না তবু আমরা সুখী
আমরা স্বাধীন দেশে থাকি
খাবার বেলা ভাত মিলে না তবু আমরা সুখী।। -
আমরা দুইজন সুখী মোদের
- Sub Title: এক ছেলে এক মাইয়া
আমরা দুইজন সুখী মোদের
এক ছেলে এক মাইয়া
মাবুদ আল্লার দয়ার বলে
আছি জান বাঁচাইয়া।। -
আমরা ধন্য গাইয়া যাই
- Sub Title: পুবের বাড়ির মোড়ল বেটার গুণের সীমা নাই
আমরা ধন্য গাইয়া যাই
পুবের বাড়ির মোড়ল বেটার গুণের সীমা নাই।। -
এমন এক রঙের দেশ আছে
- Sub Title: পাগল বিনা ভালো লোক নাই
এমন এক রঙের দেশ আছে
পাগল বিনা ভালো লোক নাই
সেই দেশে যাইতে পারি না
ভববাজারে ঘুরে বেড়াই।। -
আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার
- Sub Title: তোমার ইচ্ছায় চলে গাড়ি দোষ কেন পড়ে আমার
আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার
তোমার ইচ্ছায় চলে গাড়ি দোষ কেন পড়ে আমার।। -
আমি বাংলা মায়ের ছেলে
- Sub Title: জীবন আমার ধন্য যে হায়
আমি বাংলা মায়ের ছেলে
জীবন আমার ধন্য যে হায়
জন্ম বাংলা মায়ের কোলে।। -
আমার নাম কে তোরে শিখাইল রে ওরে বাঁশি
- Sub Title: ডাকো নিজনাম ধরিয়া মন করলে উদাসী রে
আমার নাম কে তোরে শিখাইল রে ওরে বাঁশি
ডাকো নিজনাম ধরিয়া মন করলে উদাসী রে।। -
আল্লাহ গাফুরুর রাহিম নামে ডাকি
- Sub Title: ক্ষমা করো তুমি আমারে
আল্লাহ গাফুরুর রাহিম নামে ডাকি তোমারে
ক্ষমা করো তুমি আমারে।
ভুল করেছি পদে পদে দরবারে
ক্ষমা করো তুমি আমারে।। -
আল্লাহু আল্লাহু আল্লাহু, হক নাম তোমারি
- Sub Title: মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি
আল্লাহু আল্লাহু আল্লাহু, হক নাম তোমারি
মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি
আমি দীনহীন তুমি না বাসিও ভিন
তুমি না করাইলে মাবুদ আমি কি পারি।। -
আইলায় না আইলায় না রে বন্ধু করলায় রে দেওয়ানা
- Sub Title: সুখবসন্ত সুখের কালে শান্তি তো দিলায় না রে
আইলায় না আইলায় না রে বন্ধু করলায় রে দেওয়ানা
সুখবসন্ত সুখের কালে শান্তি তো দিলায় না রে
বন্ধু, আইলায় না রে।। -
আগের বাহাদুরী এখন গেল কই
- Sub Title: চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই
আগের বাহাদুরী এখন গেল কই
চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই।। -
আগে তোর মন ভালো কর
- Sub Title: পির মুর্শিদের চরণ ধরে
আগে তোর মন ভালো কর
পির মুর্শিদের চরণ ধরে
নিজে কর নিজের খবর।। -
এ সংসারে জুয়া খেলা হারজিতের কারবার
- Sub Title: রসিক বৈ কেউ জানে না রে কী আছে ভিতরে তার
এ সংসারে জুয়া খেলা হারজিতের কারবার
রসিক বৈ কেউ জানে না রে কী আছে ভিতরে তার।। -
এ জগতে ডাকে তোমায়
- Sub Title: কত ভাবে কত জনে
এ জগতে ডাকে তোমায়
কত ভাবে কত জনে
কেহ ডাকে তন্ত্রেমন্ত্রে
কেহ ডাকে আকুল প্রাণে।। -
কুলমান সঁপিলাম তোমারে বন্ধুয়ারে
কুলমান সঁপিলাম তোমারে বন্ধুয়ারে
কুলমান সঁপিলাম তোমারে বন্ধুয়ারে।।
কুল দাও কি ডুবায়ে মারো।।
জ্বালায় তোমার অন্তরে বন্ধুয়ারে।
কুলমান সঁপিলাম তোমারে বন্ধুয়ারে।।
Page 7 of 8
বাংলা
English