“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কার কাছে যাব কারে জানাব
কার কাছে যাব কারে জানাব
  • Sub Title: অন্তরের বেদনা

কার কাছে যাব কারে জানাব
অন্তরের বেদনা
সহিতে না পারি জ্বলেপুড়ে মরি
প্রাণ বন্ধুয়ায় দুঃখ বোঝে না।।

নতুন ফাগুনে নতুন যৌবনে
পাগল মনে বুঝ মানে না
মনের বসন্ত হয় যদি অন্ত
ফিরে তো আর আসিবে না।।

সুসময়ে সুজন হইয়া আপন
স্বরূপে যখন দেখা দিল না
বিনে প্রাণসখা বসে কাঁদি একা
কপালে কী লেখা জানি না।।

সরল জানিয়া পিরিতি করিয়া
কাঁদিয়া দিন ফুরায় না
আবদুল করিম বলে অন্তিম কালে
চরণ পাইব বলে বাসনা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমারেও করো মার্জনা
আমারেও করো মার্জনা

আমারেও করো মার্জনা

  • Sub Title: আমারেও দেহো নাথ অমৃতের কণা
পথ চলিতে যদি চকিতে
পথ চলিতে যদি চকিতে

পথ চলিতে যদি চকিতে

  • Sub Title: কভু দেখা হয় পরান-প্রিয়!

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন