“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: কই যাওরে ভাটিয়াল নাইয়া

গান শুনিয়া চমকে উঠে প্রাণ
কই যাওরে ভাটিয়াল নাইয়া
ললিত সুরে গাইয়া গান।।

বাঁকা তোমার মুখের হাসি
দেখে মন হইল উদাসী রে
হইতায় যদি দেশের দেশী
সোনার যৌবন করতাম দান।।

নৌকায় তোমার কী মাল ভরো
কোন দেশে মাল চালান কর রে
উজান-ভাটি কেন কর
বুঝি না রে তার সন্ধান।।

আবদুল করিম কয় কাঁদিয়া
বলি ও সুজন নাইয়া রে
আমারে তোর নায় তুলিয়া
তোমার দেশে দেও চালান।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

শ্যাম বিচ্ছেদে অঙ্গ আমার জ্বলে গো ললিতে

  • Sub Title: আমি কি করি কোথায় যাব শান্তি নাই মনেতে
রাধারমণ দত্ত

শ্যামচান্দ কলঙ্কের হাটে কেউ যাইও না সই

  • Sub Title: পিরিত সুখ মিলে না সেথা সুখ নাই কলঙ্ক বই ধু
রাধারমণ দত্ত

তোরে কে শিখাইলো গো নিদারুণ মান

  • Sub Title: বারে বারে শ্যামকে ধনি কইলে অপমান ধু
হাসন রাজা

ছাড়িলাম হাসনের নাও রে

  • Sub Title: হাসন রাজার নাও রে
আমার একী বিপদ ঘটলো গো
আমার একী বিপদ ঘটলো গো

আমার একী বিপদ ঘটলো গো

  • Sub Title: গুরুর নামটি নিবার আমার সময় নাই
রাধারমণ দত্ত

হরির নাম লও রে মন

  • Sub Title: এই নাম জপিলে পূর্ণ হবে মনষ্কাম
রাধারমণ দত্ত

শ্যামের মোহন রূপ গো সই ভুলিতে পারি না

  • Sub Title: মোহন বাঁশির জ্বালায় আমার প্রাণ বাঁচে না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন