শাহ আব্দুল করিম
শাহ আবদুল করিম (ইংরেজি: Shah Abdul Karim, জন্মঃ ১৫ই ফেব্রুয়ারি ১৯১৬ - মৃত্যুঃ- ১২ই সেপ্টেম্বর ২০০৯) হলেন বাংলা বাউল গানের একজন কিংবদন্তি শিল্পী। সুনামগঞ্জের কালনী নদীর তীরে বেড়ে উঠা শাহ আব্দুল করিমের গান ভাটি অঞ্চলে জনপ্রিয় হলেও শহরের মানুষের কাছে জনপ্রিয়তা পায় তার মৃত্যুর কয়েক বছর আগে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন।
শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইব্রাহীম আলী ও মাতার নাম নাইওরজান। দারিদ্র ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল শাহ আবদুল করিমের সঙ্গীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। বাউল সম্রাটের প্রেরণা তার স্ত্রী আফতাবুন্নেসা; যাকে তিনি আদর করে ‘সরলা’ নামে ডাকতেন।
ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়,অবিচার,কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। তিনি তার গানের অনুপ্রেরনা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহ এর দর্শন থেকে। যদিও দারিদ্র তাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে কিন্তু কোন কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি। তিনি আধ্যাত্নিক ও বাউল গানের দীক্ষা লাভ করেছেন কামাল উদ্দীন, সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশ এর কাছ থেকে। তিনি শরীয়তী, মারফতি, নবুয়ত, বেলায়া সহ সবধরনের বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন।
স্বল্পশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তাঁর ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। বাউল সাধক শাহ আবদুল জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে এলেও তা যথেষ্ট ছিল না। উল্লেখ্য, ২০০৬ সালে সাউন্ড মেশিন নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে জীবন্ত কিংবদন্তীঃ বাউল শাহ আবদুল করিম নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় ১২ টি গানের একটি অ্যালবাম প্রকাশ করে। এই অ্যালবামের বিক্রি থেকে পাওয়া অর্থ তাঁর বার্ধক্যজনিত রোগের চিকিৎসার জন্য তার পরিবারের কাছে তুলে দেয়া হয়। শিল্পীর চাওয়া অনুযায়ী ২০০৯ সালের প্রথম দিকে সিলেট বিভাগীয় কমিশনারের উদ্যোগে বাউল আব্দুল করিমের সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়।
-
মনমাঝি ভাই বাও রে নৌকা যাইও না রে পথ ভুলে
- Sub Title: আকাশেতে নাই বেলা আমার নৌকা রইল অকূলে
মনমাঝি ভাই বাও রে নৌকা যাইও না রে পথ ভুলে
আকাশেতে নাই বেলা আমার নৌকা রইল অকূলে।। -
মনের মানুষ অতি ধারে
- Sub Title: মক্কা কাশী বৃন্দাবন নাই তার প্রয়োজন
মনের মানুষ অতি ধারে
মক্কা কাশী বৃন্দাবন নাই তার প্রয়োজন
ভক্ত যে-জন হইতে পারে।। -
মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো
- Sub Title: কারে বাঁচাইতে গিয়া কারে তুমি মারো রে মন
মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো?
কারে বাঁচাইতে গিয়া কারে তুমি মারো রে মন।। -
মন যদি হতে চাও মানুষ
- Sub Title: মানুষকে ভিন বাসিও না
মন যদি হতে চাও মানুষ
মানুষকে ভিন বাসিও না
থাকিতে দোষ হয় না মানুষ
করে দেখো বিবেচনা।। -
মন আমার যায় না সুপথে
- Sub Title: কী করি এখন
মন আমার যায় না সুপথে
কী করি এখন
পাগল মনে বুঝ মানে না
হইল না সাধন ভজন।। -
মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খি নাও
- Sub Title: সুজন কাণ্ডারি নৌকা সাবধানে চালাও
মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খি নাও
সুজন কাণ্ডারি নৌকা সাবধানে চালাও।। -
মোদের কেউ নাই রে কৃষক মজুর ভাই
- Sub Title: হাড়কুটা পরিশ্রম করি খাইতে নাহি পাই
মোদের কেউ নাই রে কৃষক মজুর ভাই
হাড়কুটা পরিশ্রম করি খাইতে নাহি পাই।। -
মাথা নত করে আর বসব না ঘরে
- Sub Title: বলব উচ্চ স্বরে পূর্ণ স্বাধীন চাই
মাথা নত করে আর বসব না ঘরে
বলব উচ্চ স্বরে পূর্ণ স্বাধীন চাই
সহিব না আর কোনো অবিচার
করিব এবার সত্যেরই লড়াই
দেশপ্রেমিক যে জন তাকে করব সমর্থন
পুরবে আকিঞ্চন করিব বাদশাই।। -
মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সেই পায়
- Sub Title: পাওয়ার পথে গেলে পরে অনায়াসে পাওয়া যায়
মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সে-ই পায়
পাওয়ার পথে গেলে পরে অনায়াসে পাওয়া যায়।। -
মানুষ যদি হইতে চাও কর মানুষের ভজনা
- Sub Title: সবার উপরে মানুষ সৃষ্টিতে নাই যার তুলনা
মানুষ যদি হইতে চাও কর মানুষের ভজনা
সবার উপরে মানুষ সৃষ্টিতে নাই যার তুলনা।। -
মানুষ হয়ে তালাশ করলে মানুষ পায়
- Sub Title: নইলে মানুষ মিলে না রে বিফলে জনম যায়
মানুষ হয়ে তালাশ করলে মানুষ পায়
নইলে মানুষ মিলে না রে বিফলে জনম যায়।। -
লাউ কুমড়া লাগাইও গো, ওগো ভাবী সময় আইছে
- Sub Title: পেট ভরে খাইতে পারি না দুঃখে কি জান বাঁচে গো
লাউ কুমড়া লাগাইও গো, ওগো ভাবী সময় আইছে
পেট ভরে খাইতে পারি না দুঃখে কি জান বাঁচে গো
ওগো ভাবী সময় আইছে।। -
কৃষক মজুর পড়েছে ঘোর আঁধারে
- Sub Title: কী করা যায় উপায় বুদ্ধি
কৃষক মজুর পড়েছে ঘোর আঁধারে
কী করা যায় উপায় বুদ্ধি
মিলে না আর বিচারে।। -
কত দুঃখ সইব পরাণে পাকিস্তানে
- Sub Title: আর কত দুঃখ সইব পরানে
কত দুঃখ সইব পরানে পাকিস্তানে
আর কত দুঃখ সইব পরানে
ঘরে পুড়া বাইরে পুড়া পুড়িয়া হইলাম আঙ্গারা
তবু আগুন বাড়ে দিনে দিনে।। -
কত দুঃখ সহিব তোর পিরিতে
- Sub Title: আরও কি রহিল বাকি আমারে কাঁদাইতে
কত দুঃখ সহিব তোর পিরিতে
আরও কি রহিল বাকি আমারে কাঁদাইতে।। -
কষ্ট করে আছি এখন বাইচ্চা
- Sub Title: সাধের জীবন বিফল গেল
কষ্ট করে আছি এখন বাইচ্চা
সাধের জীবন বিফল গেল
পরার তালে নাইচ্চা।। -
কোন দেশে যাই বলো
- Sub Title: সুখের আশায় দুঃখের বুঝা
কোন দেশে যাই বলো
সুখের আশায় দুঃখের বুঝা
বওয়া সার হইল।। -
কলেমা নামাজ রোজা হজ্ব যাকাতে ইমানদার
- Sub Title: মুর্শিদ ভজে তত্ত্ব খুঁজে করো মন ভবের ব্যাপার
কলেমা নামাজ রোজা হজ্ব যাকাতে ইমানদার
মুর্শিদ ভজে তত্ত্ব খুঁজে করো মন ভবের ব্যাপার।। -
খুঁজিয়া পাইলাম না রে বন্ধু তুমি কোথায় থাক
- Sub Title: আমি তোমায় দেখতে নারি তুমি আমায় দেখ রে বন্ধু
খুঁজিয়া পাইলাম না রে বন্ধু তুমি কোথায় থাক
আমি তোমায় দেখতে নারি তুমি আমায় দেখ রে বন্ধু।। -
খবর রাখনি
- Sub Title: উন্দুরে লাগাইছে শয়তানি
খবর রাখনি
উন্দুরে লাগাইছে শয়তানি।। -
খাজা তোমার প্রেমবাজারে
- Sub Title: আমি কাঙাল যেতে চাই
খাজা তোমার প্রেমবাজারে
আমি কাঙাল যেতে চাই
প্রেমলীলা প্রেমের খেলা
দেখে পোড়া প্রাণ জুড়াই।।
Page 4 of 8
বাংলা
English