গরিব বাঁচবে কেমন করে কার কাছে তা জিজ্ঞেস করি
গরিবের বাঁচার সম্বল নাই ধনীরা স্বার্থের পূজারি।।হাওরেতে জমি নাই অনেকের নাই ভিটে বাড়ি
দিনরাত মজুরি খেটে তবু অনাহারে মরি।।কৃষক মজুরের সমস্যা বাড়ছে অতি তাড়াতাড়ি
অল্প জমির মালিক যারা তারা হবে দীন ভিখারি।।ক্ষেত খামার কলকারখানায় হাড়ভাঙা পরিশ্রম করি
তার উপর জুলুম অত্যাচার মুখ খোলে না বলতে পারি।।খরচ বিনা বিচার পাই না কোর্টে যদি মামলা করি
আইন আদালত গরিবের নয় মিছে এ ভরসা করি।।ঔষধ ডাক্তার তাদের জন্য আছে যাদের টাকা কড়ি
তাদের জন্য মৌজুদ আছে হসপিটালের পালঙ্ক সিঁড়ি।।আমাদের দেশ কি করে কই আমরা দেশে চাকরি করি
দেশের মালিক তারা কয়জন যারা করে সাহেবগিরি।।কৃষিঋণ বলে যাহা ঋণ দেওয়া হয় সরকারি
গরিব কৃষক পায় না তাহা কে করবে এই খবরদারি।।যেসব কাণ্ডকারখানা মুখ খুলে না বলতে পারি
দেশের মালিক হলো যারা আছে তাদের বাড়ি গাড়ি।।তাদের প্রয়োজনে আছে স্কুল কলেজ কোর্ট কাঁচারি
তাদের হুকুমে চলে বন্দুক-কামান অস্ত্রধারী।।শোষকের শাসন ব্যবস্থা যেখানে রয়েছে জারি
ভোটে মুক্তি আসিবে না শুঁটকির নায় বিড়াল ব্যাপারি।।ভোট নিয়ে অধিকার পেয়ে গরিবের দেয় মাথার বাড়ি
ভোট নেওয়া নয় ধোকা দেওয়া কাজে বলি ভোট শিকারি।।গরিব কাঙাল কৃষক মজুর এক যদি সব হতে পারি
বাউল আবদুল করিম বলে দুঃখের সাগর দিব পাড়ি।।
গরিব বাঁচবে কেমন করে কার কাছে তা জিজ্ঞেস করি
- Sub Title: গরিবের বাঁচার সম্বল নাই ধনীরা স্বার্থের পূজারি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 10
বাউল গান এর নতুন প্রবন্ধ
মাগো, তোর নিষেধ মানব না
- Sub Title: হয়ে দণ্ডধারী সাজিয়া ভিখারি
পাপ পূণ্যের কথা আমি কারে বা শুধাই
- Sub Title: এই দেশে যা পাপ গন্য অন্য দেশে পূণ্য তাই
তোমার বাস কোথা যে, পথিক ওগো
- Sub Title: তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো তুমিই সর্বনেশে
আমি শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি
- Sub Title: মম জল-ছলোছলো আঁখি মেঘে মেঘে
যে জন শিষ্য হয়, গুরুর মনের খবর লয়
- Sub Title: এক হাতে যদি বাজতো তালি
না জানি কেমন রূপ সে
- Sub Title: নামের সৌরভে যার ত্রিভুবন
গোষ্ঠে চল হরি মুরালী
- Sub Title: লয়ে গো ধন গোষ্ঠের কানন চল গোকুল বিহারী
আমায় ক্ষমা করো হে, প্রভু অপরাধ আমার
- Sub Title: রাহমান রাহিম তুমি জলিলও জব্বার
কাঙালি জানিয়া পার কর
- Sub Title: দয়ালগুরু জগতো উদ্ধারো
এই মানুষে সেই মানুষ আছে
- Sub Title: কত মুনি ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে
শ্যাম বন্ধুয়াও দেখা দেও অধম জানিয়া
- Sub Title: আমি খাপ ধরি বসিয়া রৈছি পন্থপানে চাইয়া ধু
বাংলা
English 
Comments