“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: চল আশেকি আমির ভান্ডার দরবারে

ভক্তি মুদ্রা নিয়ে গেলে পার করে যারে তারে
চল আশেকি আমির ভান্ডার দরবারে।

কই পাবি রে এমন দয়াল, হইয়া দেখ তার দয়ার কাঙ্গাল
নিজে নৌকা নিজে মাঝি এক পলকে পার করে
আহমদি কল-কৌশলে হাওয়ার আগে নৌকা চলে
হাঙ্গর কুমির কাল সাগরে পলাইয়া যায় ডরে ।।

জ্ঞান চক্ষু আছে রে যার, এই তরীর তারা প্যাসেঞ্জার
অজ্ঞানী আহাম্মক যারা থাকবে কালের আধারে,
যে করে বিদ্যার অহংকার, নিজের খবর জানা নাই তার
না জানে তার নাম ঠিকানা হেদায়ত দেয় অন্যরে ।।

গফুর হালী কহে ভাবি, যার হাতে বেহেস্তের চাবি
তাহার চরণ না সেবিয়া বেহেস্ত দাবি করে,
কি জানি তার হয় আখেরে, কবরেতে শেষ বিচারে
সময় থাকতে আসা যাওয়া কর আমির ভান্ডারে ।।

লেখকঃ আবদুল গফুর হালী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

অন্তরে বেদনা গো সখি

  • Sub Title: সে বিনে কে জানে
রাধারমণ দত্ত

নবরাসের গউর, গো হেরি কি হইল গো প্ৰাণসখী

  • Sub Title: কাচাসোনা হলুদ মাখা কি আচানক যায় গো দেখা
দুর্বিন শাহ

ওই দেখো শ্যাম

  • Sub Title: গোচরণে যায়
কবিয়াল রমেশ শীল

আমার প্রাণে খোঁজে মাইজভাণ্ডার

  • Sub Title: নিন্দা করলে কি ক্ষতি আমার
রাধারমণ দত্ত

আমার শ্যামকে আনিয়া দেও গো তোরা

  • Sub Title: কই গো তোরা কই গো ও শ্যাম মনোহরা ধু
শাহ আব্দুল করিম

সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না

  • Sub Title: পিরিত করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা
মাইজভাণ্ডারী গান

মৌলানা আমিন ধন উপায় কি হইবে বল

  • Sub Title: গাউস ধনের প্রেম তাড়নায় জীবন ত্যাজিতে হইল
দুর্বিন শাহ

প্রেমের প্রতিমা, অপার যার সীমা

  • Sub Title: কে পারে মহিমা বুঝিবারে
মাইজভাণ্ডারী গান

প্রিয়া চিনিলাম চিনিলাম

  • Sub Title: চিনিলনা চিনন মত নবীজীয়ে কয়
মাইজভাণ্ডারী গান

প্রিয়ার মহিমা অপার

  • Sub Title: আপ্তরূপে গুপ্ত হৈয়ে হৈলা প্রচার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন