“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না
সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না
  • Sub Title: পিরিত করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা

সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না।
পিরিত করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা।।

প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইল না কূল
জগৎ জুড়ে বাজে শোনো পিরিতের কলঙ্কের ঢোল
দিতে গিয়ে প্রেমের মাশুল মান-কুলমান থাকে না।।

লাইলি-মজনু শিরি-ফরহাদ ওদের খবর রাখ
নিন ইউসুফের প্রেমে জুলেখার হয় কত পেরেশানি
নবির প্রেমে ওয়াসকরনি যার প্রেমের নাই তুলনা।।

পিরিত পিরিত সবাই বলে পিরিতি সামান্য নয়
কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বুঝা বইতে হয়
কাম হইতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না।।

প্রেমিকের প্রেম-পরশে হয় শুদ্ধ প্রেমের উদয়
প্রেমিক যে জন সে মহাজন নাই তার ঘৃণা লজ্জা ভয়
বাউল আবদুল করিমে কয় অপ্রেমিকে বোঝে না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 আর কি এমন জনম, বসবো সাধুর মেলে
আর কি এমন জনম, বসবো সাধুর মেলে

আর কি এমন জনম, বসবো সাধুর মেলে

  • Sub Title: হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে এল কালে
মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে
মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে

মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে

  • Sub Title: যাওয়া-আসার কান্নাহাসি হাওয়ায় সেথা বেড়ায় ভেসে
আমরা না-গান গাওয়ার দল রে
আমরা না-গান গাওয়ার দল রে

আমরা না-গান গাওয়ার দল রে

  • Sub Title: মোদের ভৈঁরোরাগে প্রভাতরবি রাগে মুখ-আঁধার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন