“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: ধনী মানী পায় না তারে পায় আশেকানে

অতুল অমূল্য এই প্রেম কয়জনে জানে।
ধনী মানী পায় না তারে পায় আশেকানে ॥

যার সনে যার প্রেম ঘটেছে দুই দেহে এক প্রাণ হয়েছে,
আল্লা রছুল বাঁধা আছে প্রেমের সন্ধানে ॥

খলিলুল্লা প্রেম কইরে শেষ কালে আগুনে পুড়ে,
আপন পুত্র জবে করে, প্রেমের কারণে ॥

মনছুর একজন প্রেমিক ছিল শূলেতে তুলিয়া দিল,
এক মনছুর অসংখ্য হইল, মইল না প্রাণে ॥

প্রেম মন্ত্রে নিয়ে দীক্ষা, জগত জনে দিতে শিক্ষা,
দেখাইয়াছে তার পরীক্ষা লায়লী মজনুনে ॥

রমেশ বলে প্রেমিক হইতে পারলেম না এই জীবনেতে,
আমার প্রেম ডুরি নাই মন ডুরিখান মাওলার চরণে ॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

দুঃখ বিনে আর সুখ হইল না

  • Sub Title: দুঃখেরই কপাল গেল না চিরকাল
রাধারমণ দত্ত

নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য মাধুরী

  • Sub Title: নামেতে বিরাম দিও না মন বেপারী (চি)
হাসন রাজা

ঝলমল ঝলমল করে রে তাঁরা

  • Sub Title: ঝলমল ঝলমল করে
হাসন রাজা

আমার বন্ধের রূপ আচানক সুন্দর

  • Sub Title: এমন রূপ দেখি নাই শহরে বন্দর
রাধারমণ দত্ত

রাধার দুঃখে জনম গেল গো

  • Sub Title: কাজ কি জীবনে আমার
শাহ আব্দুল করিম

সাধন করো রে অভ্যাসে

  • Sub Title: সময়ে কর্ম না করিলে হয় না কর্ম বেলাশেষে
মাইজভাণ্ডারী গান

তব দ্বারে পাপী শির দিব বলিদান

  • Sub Title: তব দ্বারে পাপী শির দিব বলিদান
রাধারমণ দত্ত

সখী বল বল গো উপায়

  • Sub Title: এ বাজে কুলনাশীর বাঁশি গৃহে থাকা হইল দায়
রাধারমণ দত্ত

কে যাবি চল বৃন্দাবনে যারে নাগাল পাই

  • Sub Title: প্ৰাণনাথ বন্ধুরে পাইলে অঙ্গেতে মিশাই গো ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন