“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: অদর্শনে তাপী প্রাণে, করে সদা হায় হায়

অধৈর্য বিরহ তাপে, সংসার জ্বলিয়া যায়।
অদর্শনে তাপী প্রাণে, করে সদা হায় হায়।।

দুঃখ বলি কারে ভাই, জগতে বুঝিবার নাই।
ভাসে প্রাণ প্রেম তরঙ্গে, কুল কিনারা নাহি পাই।।

মোর প্রেম হুতাশনে, দহি গেল বন কাননে।
পীক রাশি অলিকুল, চৌদিকে উড়িয়া যায়।।

প্রেম যে পরম ধন, কি জানিবে মূর্খ জন।
জোঁকে পোঁকে রে কখন, পুষ্পের গন্ধ নাহি পায়।।

রসিকে রসিকে হলে, তারি স্বর্গ ভূমণ্ডলে।
অরসিকের সঙ্গে প্রেম, জীবন রাখা হল দায়।।

এ মহিমণ্ডলে আসি, ভালবাসা ভালবাসি।
অনেক যাতনা পেয়ে, করিম চলিয়া যায়।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

বুঝি কোন কর্মফলে

  • Sub Title: কত সাধে জন্ম পাইয়ে ছিলে এমন দুর্লভ জন্ম যায় বিফলে ধু
হাসন রাজা

এ গো সোনালি নাতিন, কই গেল তর বাঁকা খোঁপা

  • Sub Title: কই গেল তর বাঁকা খোঁপাকই গেল তর ফুলের ঝোপা
মাইজভাণ্ডারী গান

মম দুঃখ বুঝিবারে জর্জরিত

  • Sub Title: কোথা আছে এ হেন দুঃখিত
রাধারমণ দত্ত

আমার মন রে এবার ভবে কেন না আসিলে

  • Sub Title: গুরুর পদে রতি না হইলো মতি তুমি ধইরাছ কুরীতি মনরো
কবিয়াল রমেশ শীল

হরদম গাহিব আমি বন্ধুর

  • Sub Title: মাইজভাণ্ডারী মাওলা, আমার পরাণের পরাণ
মাইজভাণ্ডারী গান

মন আমার সঙ্গি যোগাড় কর স্থানে

  • Sub Title: স্থানে স্থানে আছে তোর, সঙ্কট বিস্তর
দুর্বিন শাহ

প্রেমশেল বিন্ধিল কলিজায়

  • Sub Title: মরি সে ব্যথায়
রাধারমণ দত্ত

যারে দেখলে জুড়ায় দুই আংখি

  • Sub Title: শত আংখি দিল না রে বিধি কেন দিল দুই আংখিপ্ৰাণ
রাধারমণ দত্ত

বিশাখে কি রূপ দেখালে চিত্রপটে

  • Sub Title: পট দেখিয়ে মন ভুলিল আবার কে গো বংশী নাটে চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন