“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: চিনিলনা চিনন মত নবীজীয়ে কয়

প্রিয়া চিনিলাম চিনিলাম না কথা সামান্য ত নয়,
চিনিলনা চিনন মত নবীজীয়ে কয়।।

হাদিছে কহিছে নবী, মাআরফনা কাওল জপি,
পুনঃ কার সাধ্য আছে, চিনিছে যে কয় ।।

যার কুনে ফয়াকুন, সৃজিলেক ত্রিভূবন,
মানব যে চিনে তাঁরে কার সাধ্য হয়।
লায়ছা কামিছলিহী সাই কোরআনেতে দেখ ভাই ।
পুনঃ কেন প্রতিষ্ঠানে কর পরিচয়।।

চিনিতে কী পারে, যিনি নানারূপ ধরে,
যাঁর রূপে মুসা নবী মুৰ্চ্ছাগত হয়।
প্রদীপ পতঙ্গ হওয়া, ইউছুপের রূপ লওয়া ।
এই সব প্রিয়া তোমার লীলা মনে লয় ।।

হাস্তীয়ে বিচুঁ যেই প্রিয়তমা জানে সেই,
মওলানা রুমীয়ে দেখ, কোরান মতে কয়।
আদ্যে চিন হাদীর মন, মাইজভাণ্ডারী গাউছে ধন ।
তবে সে জানিও প্রিয়া চিনিছ নিশ্চয় ।।

লেখকঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

বন্ধু রে, আমারে ভুলিয়া

  • Sub Title: গেলে পাশরিয়া
রাধারমণ দত্ত

গৌরাঙ্গ লাবণ্য ও রসময় গো

  • Sub Title: ও গৌরচান্দ সোনারই বরণ
রাধারমণ দত্ত

জলের ঘাটে দেইখে আইলাম

  • Sub Title: শ্যাম চিকন কালিয়া
রাধারমণ দত্ত

আমার শ্যাম জানি কই রইলো গো

  • Sub Title: আমার মন নিল প্ৰাণ নিল বন্দে নিল কোন্ সন্ধানে
কবিয়াল রমেশ শীল

বাবা গাউছুল আজম নুরে আলম

  • Sub Title: আমার জীবনে মরণে যেন ভুলিনা কখন
রাধারমণ দত্ত

আমারে বন্ধুয়ার মনে নাই রাই গো

  • Sub Title: আমারে বন্ধুয়ার মনে নাই ধু
কবিয়াল রমেশ শীল

বন্ধু কি টোনা জানে

  • Sub Title: যে দিন হতে প্রথম দেখা নয়নে নয়নে
রাধারমণ দত্ত

অবলার মনেরি আনল গো সখী

  • Sub Title: নিবাইলে নিবে নারে
মাইজভাণ্ডারী গান

প্রিয় রঙ্গিলারে রূপার্শিয়ে ঝলকিয়ে

  • Sub Title: রূপার্শিয়ে ঝলকিয়ে পলাইলারে
রাধারমণ দত্ত

দুঃখিনীর বন্ধুনি আমার কবে হবে দেখা

  • Sub Title: প্রথম যুবতীর যৌবন কেমনে যায় রাখা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন