“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রেমের প্রতিমা, অপার যার সীমা
প্রেমের প্রতিমা, অপার যার সীমা
  • Sub Title: কে পারে মহিমা বুঝিবারে

প্রেমের প্রতিমা, অপার যার সীমা
কে পারে মহিমা বুঝিবারে।।

গীতা বেদ, বাইবেল কি কোরান
দিতেছে প্রমাণ নানা প্রকারে।
কেহ বলে সাকার, কেহ বলে নিরাকার
কেহ কয়, আছে সবার অন্তরে।।

কেহ বলে আছে প্রভু, কেহ বলে নাই
কেউ বলে সঙ্গে থাকে, সর্বদাই পাই।
রয়েছে ব্যাপিয়া, পাই না খুঁজিয়া
মসজিদ, গির্জা কি মন্দিরে।।

এশিয়া আফ্রিকায়, আমেরিকা অস্ট্রেলিয়ায়
কেহ বলে আছে চীন শহরে।
মক্কা বানারশী, গয়া গঙ্গা কাশী
হইয়া জঙ্গলবাসী, পাই না তারে।।

হাটে কি মাঠে, ঘটে কি ঘাটে
গ্রামে শ্মশানে কিংবা কবরে।
কণ্টকও জঙ্গলে, পত্র-পল্লব-ফুলে
মলয় হিল্লোলে, খেলা করে।।

সাগর সুনীলে, ভূধর অনিলে
আলো কি অন্ধকারে।
ক্ষিতি-অপ-তেজে, মরুতব্যোম মাঝে
দিতেছে ঝংকার, নিরাকারে।।

চন্দ্র সুর্য তারা, গ্রহ সিতারা
রেখেছে যেমন শূন্য ভরে।
বৃক্ষলতাদি, পশু পাখি আদি
সে নামে সদায়, নৃত্য করে।।

ঢাক ডংকায় ঢোলে, বেহালা করতালে
গায়ক গায়িকা গায়, কত সুরে।
বলে দুর্বিন শাহ, খেয়ে প্রেমনেশা
হয়েছি বেদিশা ভবঘুরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পড় ইবনে আবদুল্লা
পড় ইবনে আবদুল্লা

পড় ইবনে আবদুল্লা

  • Sub Title: পড়লে যাবে জীবের মনের ময়লা
আয় তোরা আয় আয় গো
আয় তোরা আয় আয় গো

আয় তোরা আয় আয় গো

  • Sub Title: গাবার বেলা যায় পাছে তোর যায় গো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন