“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পার করো দয়াল আমায় কেশ ধরে
পার করো দয়াল আমায় কেশ ধরে

পড়েছি এবার আমি ঘোর সাগরে

পার করো দয়াল আমায় কেশ ধরে।
পড়েছি এবার আমি ঘোর সাগরে।।

ছয়জনা মন্ত্রী সদাই
অশেষ কুকান্ড বাঁধায়।
ডুবালো ঘাট অঘাটায় আজ আমারে।।

এ ভবকূপেতে আমি
ডুবে হলাম পাতালগামী।
অপারের কাণ্ডারি তুমি লও কিনারে।।

আমি বা কার কে বা আমার
বুঝে ও বুঝলাম না এবার।
অসার কে ভাবিয়ে সার পরলাম ফেরে।।

হারিয়ে সকল উপায়
শেষ কালে তোর দিলাম দোহাই।
লালন কয়, দয়াল নাম সাঁই জানবো তোরে।।

শিল্পীঃ- মামুন নদীয়া

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

না সখা, মনের ব্যথা কোরো না গোপন
না সখা, মনের ব্যথা কোরো না গোপন

না সখা, মনের ব্যথা কোরো না গোপন

  • Sub Title: যবে অশ্রুজল হায় উচ্ছ্বসি উঠিতে চায়
গুরু আমার উপায় বল না
গুরু আমার উপায় বল না

গুরু আমার উপায় বল না

  • Sub Title: (আমার) দুঃখে দুঃখে জনম গেল সুখ বুঝি আর দিলায় না
পড়গা নামাজ জেনে শুনে
পড়গা নামাজ জেনে শুনে

পড়গা নামাজ জেনে শুনে

  • Sub Title: নিয়্যাত বাঁধগা মানুষ মক্কাপানে
দখিন হাওয়া, জাগো জাগো
দখিন হাওয়া, জাগো জাগো

দখিন হাওয়া, জাগো জাগো

  • Sub Title: আমি বেণু আমার শাখায় নীরব যে হায় কতনা গান জাগো জাগো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন