“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মুর্শিদ মৌলা বক্স মুন্সি, দয়ার ঠাকুর
মুর্শিদ মৌলা বক্স মুন্সি, দয়ার ঠাকুর
  • Sub Title: পির শাহ ইরাহিম মাস্তান মোকাম শ্রীপুর

মুর্শিদ মৌলা বক্স মুন্সি, দয়ার ঠাকুর
পির শাহ ইরাহিম মাস্তান মোকাম শ্রীপুর।।

পিতার নাম ইব্রাহিম আলী মা নাইওরজান
উস্তাদ ছমরু মিয়া মুন্সি পড়াইলেন কোরআন।।

শিখাইলেন তৈমুর চৌধুরী বাংলা বর্ণমালা
পির উস্তাদকে মান্য করি লই পদধূলা।।

গানের উস্তাদ করমুদ্দিন ধল-আশ্রমে বাড়ি
পরে সাধক রশিদউদ্দিন, উস্তাদ মান্য করি।।

বাউল ফকির আমি একতারা সম্বল
সরলাকে সঙ্গে নিয়া আছি উজানধল।।

নূরজালাল নাম তার আছে এক ছেলে
ডাকনাম বাবুল তার, পড়ে সে স্কুলে।।

আবদুল তোয়াহেদ ভাগিনা মোর ভালোবাসি তারে
আমার ভাবে সেও কিছু লিখতে চেষ্টা করে।।

পিতামাতা আছেন আমার এখনও জীবিত
পিতামাতার চরণসেবায় আছি নিয়োজিত।।

পির মুর্শিদ উস্তাদ আমায় করিয়াছেন মায়া
জিয়নে মরণে মাগি সেই পদছায়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 মানুষ ধর নিহারে রে
মানুষ ধর নিহারে রে

মানুষ ধর নিহারে রে

  • Sub Title: ও তোর মন-নয়নে যোগাযোগ করে
জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ, গো
জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ, গো

জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ, গো

  • Sub Title: শ্ৰীনন্দের নন্দন কালা কদম্বেরি তলে গো
চল্ চল্ চল্
চল্ চল্ চল্

চল্ চল্ চল্

  • Sub Title: ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন