“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মুর্শিদ ও, জীবনও ভরিয়া
মুর্শিদ ও, জীবনও ভরিয়া
  • Sub Title: তোমার লাগিয়া

মুর্শিদ ও, জীবনও ভরিয়া
তোমার লাগিয়া
নয়নের জল হইল সম্বল
তোমারে না পাইয়া।।

মুর্শিদ ও, যৌবনের বসন্তকালে
মমতা করিয়া
সে কথা মোর মনে আছে
টেনে নিলা তোমার কাছে
কেমনে রই ভুলিয়া।।

মুর্শিদ ও, সাধ করে প্রাণ সঁপে
দিলাম চরণে ধরিয়া
জ্ঞানে করে বিবেচনা
পাগল মনে বুঝ মানে না
দিল ভরা ডুবাইয়া।।

মুর্শিদ ও, কত পাপী উদ্ধারিলা
দয়াল নাম ধরিয়া
পাগল আবদুল করিম বলে
মুর্শিদ তোমার দয়া হলে
নেও না কোলে তুলিয়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

রূপের কন্যা লো
রূপের কন্যা লো

রূপের কন্যা লো

  • Sub Title: রূপ দেখে তোর আহা মরি মরি
অতীত বর্তমানে কি আর মিল আছে
অতীত বর্তমানে কি আর মিল আছে

অতীত বর্তমানে কি আর মিল আছে

  • Sub Title: নিঃস্বার্থ ভালোবাসা নাই ঘুরছে সব স্বার্থের পাছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন