“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আয় কে যাবে মারফতের বাজারও
আয় কে যাবে মারফতের বাজারও
  • Sub Title: ও কথা ধরো

আয় কে যাবে মারফতের বাজারও
ও কথা ধরো
আয় কে যাবে মারফতের বাজারও।।

ঈমানের নাও সাজাইয়া
তরিকতে লাগাও ছইয়া
হকিকতে জিনিস বোঝাই করো
শরিয়তপুরের লম্বা বাঁকে
নৌকা ছাড়ো অনুরাগে
দমে দমে মুর্শিদ নামটি স্মরণ করো।।

ভক্তের ডুরি হাতে লইয়া
বরজকে ধ্যান ঠিক রাখিয়া
লাগাও যাইয়া ত্রিবেণীয়ার পার
ত্রিবেণীয়ার পারে বাজার
শতে শতে জোটে পাইকার
তাদের হাতে জিনিস বিক্রি করো।।

মেয়েরূপী মহাজন
বাজারে আছে তিনজন
জিনিস বিকায় মুর্শিদের বাজার
হও যদি তাদের গোমস্তা
জিনিস কিনবে বড়োই সস্তা
প্রেমের বস্তা দিয়া ভরো।।
সঙ্গে আছে ছয়টি চোরা
লাগাল পাইলে করবে সারা
ফেলে দিবে চৌরাশির ঘোর
দুর্বিন শাহ কয় ও রে মন
সেই বাজারে করলে গমন
মরণের আগে যাইয়া মরো।।

নইলে সে যাইতে পারবে না
খাটবে না রে টালবাহানা
মরবে নৌকা মধ্যেখান সাগরও।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ভেদ বুঝিয়া পড়ে নামাজ মমিনে
ভেদ বুঝিয়া পড়ে নামাজ মমিনে

ভেদ বুঝিয়া পড়ে নামাজ মমিনে

  • Sub Title: ফাওয়াই লুল্লিল্ মুসাল্লিনা বলছেন আল্লাহ কোরানে
রাসুল রাসুল বলে ডাকি
রাসুল রাসুল বলে ডাকি

রাসুল রাসুল বলে ডাকি

  • Sub Title: রাসুল নাম নিলে বড় সুখে থাকি
ওরা অকারণে চঞ্চল
ওরা অকারণে চঞ্চল

ওরা অকারণে চঞ্চল

  • Sub Title: ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নবপল্লবদল
আয় কে যাবি ওপারে
আয় কে যাবি ওপারে

আয় কে যাবি ওপারে

  • Sub Title: দয়াল চাঁদ মোর দিচ্ছে খেওয়া অপার সাগরে
আমাদের পাকবে না চুল গো
আমাদের পাকবে না চুল গো

আমাদের পাকবে না চুল গো

  • Sub Title: আমাদের ঝরবে না ফুল গো- মোদের ঝরবে না ফুল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন