“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে

মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে
দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে।।

মায়াজালে বন্দি হয়ে আর কতকাল থাকিব
মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব
আশা করি আলো পাব ডুবে যাই অন্ধকারে।।

তন্ত্রমন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই
শাস্ত্রগ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই
কোন সাগরে খেলতেছ লাই ভাবতেছি তাই অন্তরে।।

পাগল আবদুল করিম বলে দয়া কর আমারে
নতশিরে করজোড়ে বলি তোমার দরবারে
ভক্তের অধীন হও চিরদিন থাক ভক্তের অন্তরে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

বিনতি করি কাতরে গউরচান গুণমণি

  • Sub Title: একবার আইস আমারে জানিয়া দুখিনী
রাধারমণ দত্ত

প্ৰাণে মরি সহচরী

  • Sub Title: অবলা সরলা কুলের কুলবালা প্ৰেম করিয়া জ্বালা হইল
রাধারমণ দত্ত

ওগো শ্যামরূপ নয়নে হেরিয়া

  • Sub Title: রূপে মন ভুলিয়া রইল গো আমার জলে রূপ দেখিয়া
শাহ আব্দুল করিম

দয়াময় নামটি তোমার গিয়াছে জানা

  • Sub Title: গরিব যারা হয় তারা কি তোমার নয়
হাসন রাজা

কী হইব মোর হাশরের দিন রে ভাই মমিন

  • Sub Title: মমিন হায় রে কি হইবে মোর হাশরের দিন
কৃষ্ণ নাম ব্ৰহ্মা সনাতন
কৃষ্ণ নাম ব্ৰহ্মা সনাতন

কৃষ্ণ নাম ব্ৰহ্মা সনাতন

  • Sub Title: এক অক্ষরী নামের তরী দুই অক্ষরী জিনিষ ভরি
রাধারমণ দত্ত

শ্যামকালিয়া আইনে দেখা

  • Sub Title: শুধু মুখের কথায় প্ৰেম করিলাম নয়নে না হল দেখা
রাধারমণ দত্ত

আয় বা’ নিলাজে কালা’ রে

  • Sub Title: কালা কোন্ ঘাটে ভরিতাম গঙ্গার জল
দুর্বিন শাহ

ও ভাই রাখোনি খবর

  • Sub Title: কুনো ব্যাঙের পেটের ভিতর
হাসন রাজা

প্রেমের বাজারে বিকে মানিক সোনা রে

  • Sub Title: যেই জনে চিনিয়া কিনে লভ্য হয় তার দুনা রে
রাধারমণ দত্ত

শুনগো কিশোরী বাজে গো বাঁশরী

  • Sub Title: নিকুঞ্জ কানন বনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন