মর্ম না জানিয়া তোরা প্রেম করিও না
দারুণ পিরিতে ধরে কলিজাতে
জীবন থাকতে অনল নিভে না।।প্রেমের আছে একটা ওজন
জানে না যে জন
ঘটে তার বিড়ম্ভন সুখ হয় না
কালার প্রেমের রীতি
মজাইয়া কুল জাতি
শেষে হয় না সাথি, ঘটায় লাঞ্চনা।।আপন বলি যারে
শেল দিল আমারে
বিন্ধিল অন্তরে খুলতে পারি না
কপালে যা ছিল
তাহাই ঘটিল
নিজে দোষী আমি, কেউরে দুষি না।।পাগলিনীর প্রায়
ঘুরি সর্বদায়
প্রেমের ঔষধ কোথায় কেউ বলে না
আবদুল করিম বলে
শোনো সকলে
আমার মতো তোরা কেউ মরিও না।।অগ্রন্থিত গান-১১
মর্ম না জানিয়া তোরা প্রেম করিও না
- Sub Title: দারুণ পিরিতে ধরে কলিজাতে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 62
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্ৰেম সরোবরের মাঝে রসেরি তরঙ্গ
- Sub Title: কোন্ ভাগ্যে কার দৈবযোগে সে রসের প্রসঙ্গ
মন আমার সঙ্গি যোগাড় কর
- Sub Title: একলা ঘরে যেতে হবে, কবর ভিতর
কালায় প্ৰাণটি নিল বাঁশিটি বাজাইয়া
- Sub Title: আমারে যে থৈয়া গেল উদাসী বানাইয়া
গৌরনামে চলছে গাড়ি যাবে বৃন্দাবন
- Sub Title: দয়া করে তুলে নেও মই অতি অভাজন
বন্ধু তব মুখের জ্যোতি
- Sub Title: প্রাণ মজ্জা চিকুর সুগন্ধে সুগন্ধিত হয়
ছল ক'রনা আর গুরু
- Sub Title: তোমা না পাইলে আমার জীবন অসার
সজনী আমি কি হেরিলাম গৌরাঙ্গরূপ মনোহরা
- Sub Title: নিশি অন্তে ভোর যামিনী হেরিলাম গৌরচান্দ গুণমণি
আমার বন্ধুর জন্য মন উদাসি
- Sub Title: পরাণে তাহারে চায়
ভাণ্ডারীর মহিমা অপার
- Sub Title: দোজাহানের মালিক বাবা মাওলা মাইজভাণ্ডার
প্ৰেম জ্বালা সহে না পরানে গো সখী
- Sub Title: শ্যাম রসিক নাগর বিনে ধু
আমি মরিয়া পাই যদি, শ্যামের রাঙা চরণ
- Sub Title: আরে তবে সে রঙিনী রাধার সাফল্য জীবন
বাংলা
English 