“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নিরলে বসিয়া কাঁদি
নিরলে বসিয়া কাঁদি
  • Sub Title: না পাইয়া সন্ধান রে

নিরলে বসিয়া কাঁদি
না পাইয়া সন্ধান রে
নিষ্ঠুর পাষাণ
তোর জন্য কানতে কানতে
গেল দুই নয়ান।।

পাষাণ রে-
দেশে হইলাম কলঙ্কিনী
লোকে করে কানাকানি
মুই অভাগী সদায় শুনি
দিয়া দুইটি কান
বনপোড়া হরিণের মতো
আর আমায় কাঁদাবে কত
কার প্রেমেতে হইয়া মত্ত
থাকো অন্যস্থান।।

পাষাণ রে-
চাতক এক পাখি জঙ্গলে
বসিয়া বৃক্ষের ডালে
মেঘ না পাইয়া
আকাশ পানে করে থাকে ধ্যান
বন্ধু আমায় সেই দশা
করিয়া তোমারই আশা
পন্থপানে চাইয়া থাকি
চাতকের সমান।।

পাষাণ রে-
করুণা তোর জগৎ জোড়া
দয়ারই ভাণ্ডার ভরা
আমারে করিলে সারা
এই কি তোর বিধান
করুণার এক বিন্দু দিয়া
দুঃখিনীরে যাও দেখিয়া
দুর্বিন শারই ফুলের মধু
একবার করো পান।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নবযৌবন কালবসন্ত
নবযৌবন কালবসন্ত

নবযৌবন কালবসন্ত

  • Sub Title: ঘরে নাই মোর প্রাণকান্ত
যে জন দেখেছে অটল রূপের বিহার
যে জন দেখেছে অটল রূপের বিহার

যে জন দেখেছে অটল রূপের বিহার

  • Sub Title: মুখে বলুক কিবা না বলুক সে থাকে ঐ রূপ নিহার
মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে
মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে

মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে

  • Sub Title: আমি মানব কী লাগি একাকী ভ্রমি বিস্ময়ে
আমার একি হইল জ্বালা
আমার একি হইল জ্বালা

আমার একি হইল জ্বালা

  • Sub Title: দেইখে আইলাম শ্যাম চিকন কালা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন