“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কামিনীর কাম সাগরে মন তুমি নিমগ্ন
কামিনীর কাম সাগরে মন তুমি নিমগ্ন
  • Sub Title: কি জবাব দিবায় রে তুমি সামনে আসিলে শমন ধু

কামিনীর কাম সাগরে মন তুমি নিমগ্ন
কি জবাব দিবায় রে তুমি সামনে আসিলে শমন।। ধু।।
কখন সাধু কখন চোর কখন ভূতের চেলা

দিন যামিনী ভূতের বেগার মন করে উতলা৷
কখন পানি কখন আগুন কাম সাগরের মেলা
বেদবেদান্তে আদেশ মানা সদায় কর অবহেলা৷
যে জন সুজন হয় নাই তার ভাবনা
কুজনের কুপয়া মিশে ঘটে শেষে লাঞ্ছনা৷
কুকাজে দিবস গত সূকাজে নাই আনাগোনা
দিবা শেষে কি গতিরে চিন্তিয়া কুলতো পাই না৷
দিন গেলে ফিরে নারে- দিনে দিনে জীবন শেষ
কুকামেতে দিন গেলো পাপ বিনে নাই পুণ্যের লেশ
পাপের ভরা ভারিয়া নিলে ঠেকিবে রে শেষ কালে
মূল তোমার নাশ হইবে মহাজনের হিসাবকালে
ভাইবে রাধারমণ বলে দিন গেলো হেলায়
অন্তিম কালে দয়া বিনা নাই দেখিরে কোন উপায়৷

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কে যাবে শ্যাম দরশনে আয় গো সজনী
কে যাবে শ্যাম দরশনে আয় গো সজনী

কে যাবে শ্যাম দরশনে আয় গো সজনী

  • Sub Title: পুলিন বনে বংশীর ধ্বনি সজনী গো মনে অনুমানি চি
ওরে সুজন নাইয়া
ওরে সুজন নাইয়া

ওরে সুজন নাইয়া

  • Sub Title: নীল যমুনায় কোথায় যাও রে বাইয়া
 একি আইন নবী করল জারি
একি আইন নবী করল জারি

একি আইন নবী করল জারি

  • Sub Title: পাছে মারা যাই, আইন সাধ ভাসা তারি
তোলন-নামন পিছন-সামন
তোলন-নামন পিছন-সামন

তোলন-নামন পিছন-সামন

  • Sub Title: বাঁয়ে ডাইনে চাই নে চাই নে
এখনো সাধ আছে তোমার আ’ল ঠেল বলে
এখনো সাধ আছে তোমার আ’ল ঠেল বলে

এখনো সাধ আছে তোমার আ’ল ঠেল বলে

  • Sub Title: চুল পেকে হয়েছে হুড়ো চামড়া বুড়ো ঝুলমুলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন