তারে দেখলে হয়রে প্রাণ শীতল
বদন ভাইরে হরি হরি বল৷
আমার সঙ্গে নিবার ধন কিছু নাই রেহরি নাম পথের সম্বল।।
আমার ভাঙ্গা তরুণী ভয়ে কাঁপিছে
পরণি রে আমি সাঁতার না জানি
না জানি কোন ভবসাগরে আমার দেহতরী হৈল তল।।
নায়ের মাঝি ছয় জনা এরা কৈরে কুমন্ত্রণা
এখন জানে না
আমি কারে দেখিয়া প্রাণ জুড়াব রে
আমি কারে করি পারের বল।।
আমার আয়ু হইল শেষ
আমি চলছি আপনি দেশ বা গুরু ছাড়িয়া বিদেশ
যে দেশে নাই জন্ম মৃত্যু রে
আমায় সেই দেশে নিয়ে চল।।
ভাইবে রাধারমণ বলে আমায় মিলিয়া সকলে
তোমরা কর্ণে দিও নাম রে মুখে দিও গঙ্গা জল।।
তারে দেখলে হয়রে প্রাণ শীতল
- Sub Title: বদন ভাইরে হরি হরি বল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 87
বাউল গান এর নতুন প্রবন্ধ
আইজ আমার কি হৈল গো জলের ঘাটে গিয়া
- Sub Title: ও তারে দেখিনাগো প্ৰাণে মরি হইলাম কলঙ্কিনী
ও কোকিল তোর সুরে কাঁদে প্রাণি
- Sub Title: ডাক শুনিয়া ঘুম ভাঙিয়া হইলাম রে উদাসিনী
জু দমছে গুজরো
- Sub Title: জু বুলবুল রূহে কফছ কো ছোড়ে ও তনমে উছকে উড়াকে জানা
হরি সংকীর্তন মাঝে নাচে গৌরাঙ্গ
- Sub Title: নাচে নিত্যানন্দ অদ্বৈতাদি সঙ্গে সঙ্গোপাঙ্গ চি
প্ৰাণ নিল গো প্ৰাণসজনী মুরলী বাজাইয়া মধুর স্বরে
- Sub Title: বাঁশির সনে মনপ্ৰাণ নিল উদাসীন কইরে
আমার মনের আগুন
- Sub Title: তোমারে না পাইয়া
মন অসার সংসারে এসে
- Sub Title: মূল মালিক তার মাল কোঠাতে দেখনা একবার তালা খুলি
ভবনদীর ঢেউ দেখিয়া
- Sub Title: ভবনদীর ঢেউ দেখিয়া ও গুরু প্ৰাণ ওঠে কান্দিয়া চি
আর কি আশা পুরিবে আমার
- Sub Title: দারুণ বিধি হইল বাদি
একটি রঙ্গে ধরে ফুল গো দিলারাম
- Sub Title: তুমি সত্য বলো গো দিলারাম
তারে ভাবলে কি আর
- Sub Title: না দেখলে নয়নে রে বন্ধু
বাংলা
English 