“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শান্তি না পাই মনে গো নিদ্রা নয়নে গো
শান্তি না পাই মনে গো নিদ্রা নয়নে গো
  • Sub Title: সদায় কন্দে মন গো বন্ধুয়ার লাগিয়া

শান্তি না পাই মনে গো নিদ্রা নয়নে গো
সদায় কন্দে মন গো বন্ধুয়ার লাগিয়া৷
সখী গো একা কুঞ্জে বসে আমি পথ পানে চাইয়া

নড়িলে গাছের পাতা উঠি চমকিয়া৷
শুইলে স্বপনে দেখি প্ৰাণবন্ধু আসিয়া
শিয়রে বসিয়া ডাকে কেশে হাত দিয়া৷
জাগিয়া না দেখি তারে চারিদিকে চাইয়া
নয়নের জলে আমার বক্ষ যায় ভাসিয়া৷
আশায় আশায় জনম গেল পন্থপানে চাইয়া
রাধারমণ কয় প্ৰাণ না ত্যেজ গরল খাইয়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বলো ভোট দিব আজ কারে
বলো ভোট দিব আজ কারে

বলো ভোট দিব আজ কারে

  • Sub Title: ভোট দিব যে দেশের সেবক ভোট দিব না যারে-তারে
গৌরনিতাইর হাটে রসিক মহাজন
গৌরনিতাইর হাটে রসিক মহাজন

গৌরনিতাইর হাটে রসিক মহাজন

  • Sub Title: প্ৰেমরসের বেচাকেনা সাধুসঙ্গে সাধুজন
সহজ সাধন রে মন গুরু ভজনা রইল না
সহজ সাধন রে মন গুরু ভজনা রইল না

সহজ সাধন রে মন গুরু ভজনা রইল না

  • Sub Title: গুরু কৃষ্ণ রূপে রে মন শাস্ত্ৰে ঠিকানা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন