ঘর বানাইলো রে মালিক মেস্তরি
ঘরের ভিতরে রইয়া করে লুকোচুরি।।মন রে-
এক বিন্দু দিয়া পানি
বানাইয়াছো ঘর
দুই শ ছয়টা খাম্বা দিছে
সেই ঘরের ভিতর
আট বাঁক বারো বোরুজ
চোদ্দো রিকাব দিয়া
আট কুঠুরি নয় দরজা
দিয়াছে সাজাইয়া
ও মন, ঘর বানাইলো রে।।ও মন রে-
সাত সমুদ্র তেরো নদী
এই ঘরেতে আছে
আকাশ জমি বেহেস্ত দোজখ
ভিতরে রহিয়াছে
বেহেস্ত দোজখের কাছে
শ্রীকুলার বাজার
সে বাজারে বসত করে
ঘরের জমিদার
ও মন, ঘর বানাইলো রে।।মন রে-
চাইর কুতুব ষোলো প্রহরী
দেয় তারে পাহারা
আগ দুয়ারে মূল মহাজন
করে ঘুরাফিরা
সিদরাতুল মুনতাহাপুরী
মগজেরই ধারে
রফরফ ছোয়ারী সদায়
আশা যাওয়া করে
ও মন, ঘর বানাইলো রে।।মন রে-
ললাটেরই নিচে আছে
আবে-হায়াত নদী
জলের নিচে দুইটি বাত্তি
জ্বলছে নিরবধি
ক্বলব-রুহু ছহর-খপি
ডাইনে বামে রয়
চব্বিশ হাজার ছয়শত ধারা
দিনে-রাইতে বয়
ও মন, ঘর বানাইলো রে।।মন রে-
কামনদীর দক্ষিণ ধারে
ত্রিবেণীর বাজার
সেই বাজারে যাইতে পারে
ভাগ্যে আছে যার
বাজারে মানুষ নাই
ঘর চালে চালে
অন্ধরা দেয় দোকান
খরিদ করে কালে
ও মন, ঘর বানাইলো রে।।মন রে-
সেই ঘরেরই দুই ধারেতে
আছে দুই পাহাড়
পাহাড়েরই নিচে আছে
ঝরনা বেশুমার
বাহাত্তর হাজার নালায়
সদায় আসে জল
নাভিমূলে বসাইয়াছে
জলেরই দমকল
ও মন, ঘর বানাইলো রে।।মন রে-
সাত পর্দার নিচে আছে
কুলুবিল মোমিন
সেই মোকামে বিরাজ করে
এলাহি আলামিন
সেই মোকামের চোদ্দো কোঠা
যদি দেখতে চাও
দুর্বিন শাহ কয় বর্জখ্ ধ্যানে
ঘরের ভিতর যাও
ও মন, ঘর বানাইলো রে।।
ঘর বানাইলো রে মালিক মেস্তরি
- Sub Title: ঘরের ভিতরে রইয়া করে লুকোচুরি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 25
বাউল গান এর নতুন প্রবন্ধ
দুজনে এক হয়ে যাও, মাথা রাখো একের পায়ে
- Sub Title: দুজনের হৃদয় আজি মিলুক তাঁরি মিলন-ছায়ে
দেহের মাঝে আছে রে মন গোলোক বৃন্দাবন
- Sub Title: দেহের বাতি জ্বালাইয়ে দেখরে যুগল মিলন
আজি বাংলাদেশের হৃদয় হতে
- Sub Title: তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
বাগদাদে লভিলা জন্ম পিরানেরই পির
- Sub Title: খান্দানে রাসুল যিনি পিরে দস্তগির
কৈ সে হৃদয়মণি গো প্ৰাণসজনী
- Sub Title: খিবা আশায় বসি রইলাম দিবস রজনী
হায় একি কলের ঘরখানি বেঁধে
- Sub Title: সদায় বিরাজ করে সাঁই আমার
ও শ্যাম তোরে করি মানা তুমি-মোহন বাঁশি আর বাজাইও না
- Sub Title: বন্ধু রে সাঞ্জা কালো বাজাও বাঁশি গোপীর মন কর উদাসী
গৌর প্রেম অথাই, আমি ঝাঁপ দিয়ে চিতায়
- Sub Title: এখন আমার প্রাণ বাঁচা ভার, করি কি উপায়
না বুঝে মজো না পিরিতে
- Sub Title: বুঝে সুঝে করো পিরিত
মনের নেংটি এঁটে করো রে ফকিরী
- Sub Title: আমানতের ঘরে মনা হয় না যেনো চুরি
শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয়
- Sub Title: মুখে ক’ক বা না ক’ক
তোমারে কি দিয়া পূজি ভগবান
- Sub Title: আমার বলে কিছু নাহি হরি
বাংলা
English 
Comments