কান্দে রাধা চন্দ্ৰমুখী দিবসরজনী
গোবিন্দ ছাড়িয়া গেলা মুই অভাগিনী৷
চৈত্রমাসের দিন নিদ্রার আবেশআমায় ছাড়িয়া (ঠাকুর) কৃষ্ণ রইলা কোন দেশ৷
কোন দেশে রইলা কৃষ্ণ নিলয় না জানি
গোকুলে কান্দিয়া বেড়ায় রাধা বিনোদিনী৷
বৈশাখ মাসের দিন বিরহিত হইয়া
শীতল চন্দন রাধে অঙ্গেতে লাগাইয়া৷
শীতল চন্দন অঙ্গে লাগাও সখীগণ
বন্ধু দরশন বিনা বাঁচে না জীবন৷
জ্যৈষ্ঠ মাসের দিন ফুটে নানান ফুল
রাধার বন্ধু কুঞ্জে নায় রমণীর পুড়ে বুক৷
আষাঢ় মাসের দিনে আশা ছিল মনে
আসিবা ঠাকুর কৃষ্ণ রথযাত্ৰা দিনে৷
শ্রাবণ মাসের দিনে দেখিলা স্বপন
শিয়রে গোবিন্দ বইছইন প্ৰভু নারায়ণ৷
ভাদ্রমাসের দিনে ধাদা ছিল মনে
ভাণ্ড ভাঙ্গি মাখন খাইব গোয়ালের বাথানে৷
আশ্বিন মাসের দিনে উদ্ধবরে জিজ্ঞাসে
যাইবা নি রে প্রাণ উদ্ধব শ্ৰীকৃষ্ণের উদ্দেশে-৷
একথা শুনিয়া উদ্ধাব করিলা গমন
কৃষ্ণের সাক্ষাতে উদ্ধাব দিলা দরশন৷
উদ্ধবরে দেখিয়া কৃষ্ণ জিজ্ঞাসে কুশল
কুশলে নি আছইন্ আমার রমণীসকল৷
কার্তিক মাসের দিনে উদ্ধাব আইল দেশে
কান্দিয়া কান্দিয়া রাধা উদ্ধাবরে জিজ্ঞাসে৷
কহ কহ আরো উদ্ধাব কহ রে কুশল
কুশলেনি আছইন আমার শ্ৰীমধুসুধন৷
অঘ্রাণ মাস হইল শেষ পৌষের তিন দিন
এবো তো না ঠাকুর কৃষ্ণের দেশে আইবার চিন
মাঘ মাসের দিন ভীম একাদশী
স্নান করিতে চলিলা রাধা তীৰ্থ বারাণসী৷
সোনা না হয় রূপা না হয় অমূল্য রতন
সধবা থাকিতে রাধার বিধবা লক্ষণ৷
ফাল্গুন মাসের দিন দোল পূর্ণমাসী
আসিলা ঠাকুর কৃষ্ণ আবিরের বৃষ্টি৷
ভাবিয়া রাধারমণ বলে শুন সখীগণ
রাধাকৃষ্ণের মিলন হইল রাসববৃন্দাবন।।
কান্দে রাধা চন্দ্ৰমুখী দিবসরজনী
- Sub Title: গোবিন্দ ছাড়িয়া গেলা মুই অভাগিনী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 72
বাউল গান এর নতুন প্রবন্ধ
গুণের ননদ লো- গুণের ননদ লো
- Sub Title: তোর ভাই রইল বৈদেশে
ও জলে দেখিবি যদি আয়
- Sub Title: সোনার বরন গৌর আমার নদীয়ায় বেড়ায়
গাউছধনের মর্ম ভবে
- Sub Title: শরিয়তে বন্দা দেখি, হাকিকতে খোদাজানে
প্রাণ গেল ফিরে চাও
- Sub Title: তরু পত্র ঝরে শুনি, আমারি রোদন
চলো চলো রাই গৌরাচান্দের রূপ হেরিতে
- Sub Title: গৌররূপ হেরে পারি না গো এ দেহে প্ৰাণ রাখিতে ধু
দেহরাজ্য নষ্ট হইল
- Sub Title: কুশাসন আর অত্যাচারে
হারা মন খুঁজতে আইলাম
- Sub Title: মায়া করি দেও মন ধন এই অধীনে
প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
- Sub Title: চরণেতে জানাই আমি সালাম হাজার হাজার
অহে প্রাণ সারা দু’নয়ন তারা
- Sub Title: সৈপাছি সকলি চরণে
রসিকে আমারে পাইয়া গো ডাকাতি করিল
- Sub Title: বস্ত্ৰ থইয়া কলসী লইয়া নামিলাম গঙ্গার জলে
প্রিয়ার কুদ্রতী খেলা
- Sub Title: গুপ্ত ব্যক্ত দুই মতে করিলা লীলা
দেবাদিদৈত্য মানব কীটপতঙ্গাদি যত
- Sub Title: যক্ষগন্ধৰ্বদি প্ৰসূতিনী
বাংলা
English 