ঠেকছি ভবে গরিব হইয়া
আমার ভাঙা বাড়ি
লোভ লালসায় হইলাম গাধা
টানতে আছি ভবের গাড়ি।।ঘর বান্ধিলাম বিয়া করলাম
পরার ধনে হাত বাড়াইলাম
করলাম কাড়াকাড়ি
কয়দিন পরে দাঁত লড়িল
পেকে গেল চুল আর দাড়ি।।আপ্ত-জ্ঞাতি যারা ছিল
দেখতে দেখতে সবই গেল
আমায় একা ছাড়ি
আমিও একদিন চলে যাব
ঘরের স্ত্রী হবে লাড়ি।।এসেছিলাম-লাভ করিতে
পুঞ্জি গেল পরার হাতে
করে তাড়াতাড়ি
দুর্বিন শাহ কয় কী ধন লইয়া
পরপারে দিব পাড়ি।।
ঠেকছি ভবে গরিব হইয়া
- Sub Title: আমার ভাঙা বাড়ি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 25
বাউল গান এর নতুন প্রবন্ধ
ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত
- Sub Title: তারা আজ কেঁদে শুধায় ‘সেই ডালে ফুল ফুটল কি গো
বাগদাদে লভিলা জন্ম পিরানেরই পির
- Sub Title: খান্দানে রাসুল যিনি পিরে দস্তগির
শোনো গো ললিতা সখি
- Sub Title: তারে দিও আনিয়া
বল না বল না সখী কি করি উপায় গো
- Sub Title: নিশি গত প্ৰাণনাথ রহিল কোথায় গো
জন্মে জন্মে অপরাধী
- Sub Title: তোমারই চরণে রে
শোনো শোনো আমাদের ব্যথা দেবদেব
- Sub Title: আমাদের ঝরিছে নয়ন আমাদের ফাটিছে হৃদয়
বাঁশি বিনয় করি তোরে
- Sub Title: নাম ধরিয়া ডাকিয়ো না অবুলা রাধারে
মোরা সত্যের ‘পরে মন আজি করিব সমর্পণ
- Sub Title: জয় জয় সত্যের জয়
ও গো রাই, সায়রে নামলো শ্যামরায়
- Sub Title: তোরা ধর গো হরি ভেসে যায়
কোন সাধনে পাই গো তাঁরে
- Sub Title: আমার মন অহর্নিশি
বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল
- Sub Title: স্বর্গে মর্তে তিন ভুবনে নাইকো যাহার মূল
বাংলা
English 
Comments