বাঁশির ডাক শুনিলাম কর্ণে
বাঁশি কোন বনে বাজায়
বিজলি চমকায়
প্রাণ উড়ে যায় বাঁশির গানে।।যাও সখিগণ করো জিজ্ঞাসন
নাম ধরিয়া বাঁশি বাজায় কেনে
নিষেধ মানে না কালিয়ার সোনা
বাজায় বীণা গহিন বনে।।নিষ্ঠুর শ্যামের বাঁশি করিল উদাসী
সদায় বাজায় ঘরের কোণে
প্রাণে হুতাসন পাগলেরই মতন
ভুলিল নয়ন কাজল বরণে।।চাঁদেরই কিরণ বিজলি নয়ন
চঞ্চল প্রাণে ধৈর্য না মানে
ধরে কেমনে রাখি শ্যাম সুখ পাখি
চলো গো সখি সেই কাননে।।অপরূপ চঞ্চলও এসে দেখা দিলো
অবলা দুঃখিনী বধিল প্রাণে
বলে দুর্বিন শাহ মিটল না আশা
রইল ভাবনা আমারই প্রাণে।।
বাঁশির ডাক শুনিলাম কর্ণে
- Sub Title: বাঁশি কোন বনে বাজায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 30
বাউল গান এর নতুন প্রবন্ধ
শুদ্ধ প্রেমরসিক বিনে কে তারে পায়
- Sub Title: যার নাম আলেক মানুষ আলেকে রয়
দুয়ারে বসে আছি প্রভু, সারা বেলা
- Sub Title: সংসারে কী আছে হে হৃদয় না পূরে-
আকুল হলি কেন বকুল বনের পাখি
- Sub Title: দেখেছিস তুইও নাকি প্রিয়ার ডাগর আঁখি
সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না
- Sub Title: পিরিত করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা
যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী
- Sub Title: ফকির হয় কি করলে নাম জিকির
সাঁইর নিগূঢ় লীলা বুঝতে পারে এমন সাধ্য নাই
- Sub Title: সাঁইর নিরাকারে স্বরূপ নির্ণয়
গুরু শ্ৰীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন
- Sub Title: দাঁড়াইয়ে রয়েছি দয়ালগুরু পার করবা নি
জলেবুর ঘাটে কে যাবে গো আয়
- Sub Title: কাননে বসি ঐ কি শুনি মধুর ধ্বনি শুনা যায় ধু
একা ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে
- Sub Title: ভ্রমর-কুন্তলা কিশোরী?
মা তোর গোপাল নেবেছে কালিদয়
- Sub Title: সে যে বাঁচে এমন রূপ ও নয়
জানি জানি এসেছ এ পথে মনের ভুলে
- Sub Title: তাই তোক তবে তাই হোক- এসো তুমি দিনু দ্বার খুলে
দেহের মাঝে আছে রে মন গোলোক বৃন্দাবন
- Sub Title: দেহের বাতি জ্বালাইয়ে দেখরে যুগল মিলন
বাংলা
English 
Comments