দিবানিশি শুনি গো
জন্ম নিয়ন্ত্রণের গান
কথা ধরো বিচার করো
নিজের লাভ লোকসান গো
জন্মনিয়ন্ত্রণের গান।।যে-পরিমাণ খাদ্যের দরকার
দেশে তাহা নাই
ঋণ করিয়া আনিতে হয়
যেখানে যা পাই
পরনির্ভরশীল হওয়া
বড় অপমান গো
জন্মনিয়ন্ত্রণের গান।।আসল কথার বিচার করো
মিলিয়া সকলে
ভাবিয়া কাজ করিতে হয়
জ্ঞানী গেছেন বলে
হিসাব করে কর্ম করা
জ্ঞানীর এই বিধান গো
জন্মনিয়ন্ত্রণের গান।।ভালো কথা নিজে বোঝো
অন্যেরে বোঝাও
জনসংখ্যা রোধ করো
আর উৎপাদন বাড়াও
নিজে বাঁচো দেশকে বাঁচাও
বাড়াও দেশের মান গো
জন্মনিয়ন্ত্রণের গান।।দেশের সমস্যার মধ্যে
দুর্নীতি প্রধান
দুর্নীতি থাকলে সমস্যার
নাই সমাধান
করিম বলে সময় থাকতে
হও সাবধান গো
জন্মনিয়ন্ত্রণের গান।।
দিবানিশি শুনি গো
- Sub Title: জন্ম নিয়ন্ত্রণের গান
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 73
বাউল গান এর নতুন প্রবন্ধ
বন্ধু মুঝে প্রেমে আপ্ত হারিন
- Sub Title: প্রেম মন্ত্র ফুঁকিয়ে পাগলিন্ বানায়া
ললিতে বিনয় করি বলিগো শ্যাম
- Sub Title: সে বড় কঠিন অতি নিদারুণ নারীবধের ভয় রাখে না
শুন মনোচোরের বাঁশি করিরে মানা
- Sub Title: মোহন মধুর স্বরে রে বাঁশি আর বেইজনা ধু
হায় নবি রাসুলে খোদা, তুমি আবহায়াত
- Sub Title: তোমারই উপরে ভেজি হাজার মোনাজাত
যে আমায় করিল সারা
- Sub Title: দিয়া মুখের হাসি করিয়া উদাসী
নহিলে কষ্ট পাবি বহুতর
- Sub Title: মনরে দিন গত নয় আয়ুগত, রাখলিনা তার খোঁজ খবর
অয়রে শ্যামচান্দের বাঁশি, আকুল কইল মোরে
- Sub Title: দেওয়ানা কইল মোরে রে ডাকাইত বাঁশির সুরে
দোরজ কি দুনিয়া দিলমে লেও
- Sub Title: আবি নেহি কাল জানেবি হোগা
দয়াল ভান্ডারী মোরে ত্বরায়ে নিও
- Sub Title: চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও
মরি জান প্রাণে গাউসেধন
- Sub Title: কোথা লুকিল সে মারি মোরে প্রাণে
ইয়ারও তেরে জুদাইছে দিল হামেশা
- Sub Title: তাড়াপ্ত তাড়াপ্তা হ্যায়
বাংলা
English 