“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রাণ যায় গো যায়
প্রাণ যায় গো যায়
  • Sub Title: কেন বন্ধু আমায় ছেড়ে

প্রাণ যায় গো যায়
কেন বন্ধু আমায় ছেড়ে
গেল মথুরায়।।

সই লো সই
বন্ধু গেল মথুরাতে
তাতে নাই মোর ক্ষতি
হাতের বাঁশি সঙ্গে নিয়া
করেছে ডাকাতি
আর তো না শুনিব কর্ণে
ওই বাঁশির গান
রাধা রাধা বলে কে গো
জুড়াইবে প্রাণ
সখি কী করি কী উপায়
এ দরদি কে হইবে
কে যাইয়া বোঝায়।।

সই লো সই
বন্ধু গেল মথুরাতে
দুঃখ নাই মোর মনে
বৃন্দাবন হইয়াছে শূন্য
বন্ধুয়া বিহনে
নয় লক্ষ গাভী কান্দে
কৃষ্ণাহারা হইয়া
শুকসারি-কোকিল ডাকে
বসন্তের বাও পাইয়া
যৌবনও সময়ে বন্ধুহারা
শূন্য বিছানায়।।

সই লো সই
যত পারি কাঁদব আমি
আমার কী বা হবে
শত কাদা আমার, কিন্তু
একদিন সে কাঁদিবে
গলেতে কলসি বেঁধে
আমার প্রাণ ত্যাজিব
দয়াল নামের এই কলঙ্ক
জগতে রাখিব, বলে দুর্বিন শায়
পশুপক্ষী তৃণলতা
গাহিবে সদায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মন তুই করলি একি ইতরপনা
মন তুই করলি একি ইতরপনা

মন তুই করলি একি ইতরপনা

  • Sub Title: দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা
নির্মল কান্ত, নমো হে নমো, নমো হে
নির্মল কান্ত, নমো হে নমো, নমো হে

নির্মল কান্ত, নমো হে নমো, নমো হে

  • Sub Title: স্নিগ্ধ সুশান্ত নমো হে নমো নমো হে নমো হে
গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ
গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ

গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ

  • Sub Title: নিজের জ্বালায় প্ৰাণ বাঁচেনা পরের জ্বালা কেমনে সই ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন