“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: কার মুখ চাইয়া থাকি বলো

প্রাণবন্ধু এলো না, বসন্ত গেল না
কার মুখ চাইয়া থাকি বলো।
দারুণও বসন্তে, যৌবনের নদীতে
বিনা মেঘেতে সই বাণ ডাকিল।।

যৌবন নদীতে, এলো নতুন জোয়ার
বন্ধু নাই দেশে, কে খেলিবে সাঁতার
স্রোত চলে গাঙে, উতলা তরঙ্গে
পাড় ভাঙিয়া যেন সাগর হলো।।

দেশে আসিত যদি যৌবনের ব্যাপারি
পাল উড়াইয়া নিত, ধরিত পাড়ি
কাণ্ডারি বিহনে সই দিনে দিনে
যৌবন নদীতে বুঝি ভাটা দিলো।।

দেখিনু কতবার বৎসরে একবার
বসন্ত সই লো, আইল-গেল
বন্ধু তো এলো না, প্রাণ শান্তি হলো না
দুর্বিন শাহর কাছে মরণ এলো।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

পাষাণ মন তোর গইয়া যায় রে দিন

  • Sub Title: আইতে একদিন যাইতে একদিন আর কত দিন বাকি রে
রাধারমণ দত্ত

ভোমর কইও গিয়া

  • Sub Title: শ্ৰীকৃষ্ণ বিচ্ছেদে রাধার অঙ্গ যায় জ্বলিয়া
রাধারমণ দত্ত

কত দিনে ওরে শ্যাম আর কত দিনে

  • Sub Title: কত দিনে হইব দেখা বংশী বাঁকা ঐ বনে ধু
রাধারমণ দত্ত

শ্যামরূপের নাই তুলনা

  • Sub Title: ও শ্যামরূপে আমার নয়ন নিল বুঝাইলে মন বুঝে না
মাইজভাণ্ডারী গান

কি গুণ বর্ণনা করি বাবা মাওলানার

  • Sub Title: তাঁহান দিদারে মিলে নবীর দিদার
রাধারমণ দত্ত

চন্দ্রার কুঞ্জে বৃন্দাদুতী

  • Sub Title: কও গো চন্দ্ৰা সত্য করি রাধার বন্ধু রহিল কোথায়
কবিয়াল রমেশ শীল

পীরে কদমে সজিদা করা

  • Sub Title: না বুঝিয়া মূর্খজনে ভক্তগণে কাফের কয়
রাধারমণ দত্ত

যাই যাই বলিও না রে প্রাণনাথ বন্ধুয়া

  • Sub Title: যাবার কথা শুনিলে অবুঝ প্ৰাণে ধৈরজ মানে না রে প্রাণনাথ
হাসন রাজা

তোরা দেখছো নি গো, ঘরের গিরি রে

  • Sub Title: হাসন রাজা জিজ্ঞাসে আরিপরি রে
রাধারমণ দত্ত

চান বদনে বল হরি শ্ৰীগুরু গৌরাঙ্গ

  • Sub Title: অকূল সমুদ্রে দেখি তুফান উঠছে ভারী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন