“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কই গো রাধার মনচোর
কই গো রাধার মনচোর
  • Sub Title: প্রেম করিয়া গেল ছাড়িয়া

কই গো রাধার মনচোর
প্রেম করিয়া গেল ছাড়িয়া
কেন বা হলো নিষ্ঠুর।।

প্রেম করলাম মনেরই বিলাসে
উঠল সে জ্বর বৈশাখ মাসে
ম্যালেরিয়ার ভাবে এসে
পিত্তশূলে করছে জ্বর।।

প্রেমের মশায় দিয়াছে কামড়
জ্যৈষ্ঠ মাসে দ্বিগুণ হলো ম্যালেরিয়া জ্বর
মেঘ-তুফানে হইলাম কাতর
হৃদ-আকাশ হইয়াছে ঘোর।।

যৌবনেরই আষাঢ় মাসে
প্রেম নদীর নীরে নাও যে ভাসে গো
প্রাণবন্ধু গেল বিদেশে
ভুলে রইল অনেক দূর।।

শ্রাবণ মাসে বারিষা চঞ্চল
ভাদ্র মাসে সোনার অঙ্গ করেছি দুর্বল
যার জন্য হইয়াছি পাগল
সে রইয়াছে শান্তিপুর।।

বারিষার শেষ আশ্বিনে
ছাড়ে না জ্বর ইনজেকশনে
কবিরাজ ডাক্তারগণে
রোগ দেইখে হইল বেভোর।।

কার্তিক মাসে যৌবনের ভাটা
গেল যৌবন রইল রে খুটা
দুর্বিন শাহরই শমন বেটা
পাছে আঁখি করে ঘোর।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ভবের গোলা আসমানে
ভবের গোলা আসমানে

ভবের গোলা আসমানে

  • Sub Title: মুক্তামণি বিকিকিনি মহাজন তার কোনখানে
জগতের পুরোহিত তুমি
জগতের পুরোহিত তুমি

জগতের পুরোহিত তুমি

  • Sub Title: এক চায় একেরে পাইতে দুই চায় এক হইবারে
শ্ৰীচরণে ভিক্ষা চাই
শ্ৰীচরণে ভিক্ষা চাই

শ্ৰীচরণে ভিক্ষা চাই

  • Sub Title: নয়ন তোল কথা বল গো রাধে জন্মের মতো দেখে যাই চি
তোমার আনন্দ ওই গো
তোমার আনন্দ ওই গো

তোমার আনন্দ ওই গো

  • Sub Title: তোমার আনন্দ ওই এল দ্বারে এল এল এল গো ওগো পুরবাসী
আজি বর্ষারাতের শেষে
আজি বর্ষারাতের শেষে

আজি বর্ষারাতের শেষে

  • Sub Title: সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে
ঐ ছিল কর্মের লেখা রে জোখা
ঐ ছিল কর্মের লেখা রে জোখা

ঐ ছিল কর্মের লেখা রে জোখা

  • Sub Title: প্ৰেমময়ী মরণ আমার জীবনে আর কি হবে দেখা
জানি জানি এসেছ এ পথে মনের ভুলে
জানি জানি এসেছ এ পথে মনের ভুলে

জানি জানি এসেছ এ পথে মনের ভুলে

  • Sub Title: তাই তোক তবে তাই হোক- এসো তুমি দিনু দ্বার খুলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন