বন্ধুগণ মুক্তি পথে জিকির এবাদত।
হুরে নূরে মানব কুলে জিকির মস্ত নেয়ামত।জিকিরে নেজাত মিলে বেজিকিরে মুর্দা কয়,
জিকির বিনে কোন দিনে ফকিরিত হাছেল নয়,
ছালেকি মজজুবগণে পুয়ে জিকিরের সরবত।পীর পয়গম্বর আউলিয়া হয়ে গেল কত জন,
জিকিরে পেয়েছে দিদার জিকির সাধনের ধন,
জিকিরে হয় বাঞ্চাপূরণ জিকিরে পায় কেরামত।মুর্শিদের এক্তেদা রাখি সর্বদা চলিও ভাই,
খেতে শুইতে চলতে ফিরতে দমে দমে জিকির চাই,
মাওলার এস্কে বিকিয়ে যাও ঠিক রেখ আপন নিয়ত।জিকির গুণে ফকিরি পায় জিকির সাধনা সার,
ফজকুরিনি আজকুরূকুম ফরমায়াছে পরোয়ার,
রমেশ বলে জিকির ফলে রোশনী মিলে কবরত।
বন্ধুগণ মুক্তি পথে জিকির এবাদত
- Sub Title: হুরে নূরে মানব কুলে জিকির মস্ত নেয়ামত
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 31
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি যদি যাই মরিয়া রে
- Sub Title: ও বন্ধু তোর প্রেমশেল লইয়া
এমন সুন্দর গৌর কোনখানে আছিল গো
- Sub Title: কে আনিল নদীয়া নগর ধু
নাগর জিজ্ঞাসি তোমারে
- Sub Title: কহ তোমার মানের কথা ভালবাসো করে
পিরিতির এত জ্বালাতন
- Sub Title: কাঁদতে কাঁদতে জনম গেল জিয়ন্তে মরণ
ঠক এবাদত কর কিসের
- Sub Title: ঠকে কি ঠকাইতে পারে মহা প্রভু নিরঞ্জন
প্রেম করা কি সকলে জানে
- Sub Title: প্রেমের আছে একটা ওজন
কোন দেশে যাই বলো
- Sub Title: সুখের আশায় দুঃখের বুঝা
প্রাণসজনী আমারে বন্ধুয়ার মনে নাই
- Sub Title: ও প্রাণবন্ধুর লাগি কত দুঃখ পাই
দেহার সুখে কেন প্রেমের মরা মর্লেমনা
- Sub Title: প্রেমের মর্ম জানলে না ধু
অচিনপুরের অচিনমানুষ তোমারে না চিনি
- Sub Title: ভবেতে আসিয়া তুমি খেলছ ছিনিমিনি
কৈ কৈ সে রূপ রসময়
- Sub Title: মহানন্দ হয়
জান দিলছে হোঁ
- Sub Title: ম্যায় হোঁ তেরা তু হ্যায় মেরা আয় মেরা ম্যায় হোঁ তোমহী
বাংলা
English 