“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ও কোকিল তোর সুরে কাঁদে প্রাণি
ও কোকিল তোর সুরে কাঁদে প্রাণি
  • Sub Title: ডাক শুনিয়া ঘুম ভাঙিয়া হইলাম রে উদাসিনী

ও কোকিল তোর সুরে কাঁদে প্রাণি
ডাক শুনিয়া ঘুম ভাঙিয়া হইলাম রে উদাসিনী।।

ছিলাম আমি কাল স্বপনে, প্রাণবন্ধু দেখি সামনে রে
মিশাইয়া প্রাণে প্রাণে, বলি দুঃখের কাহিনি।।

কুহু কুহু গান শুনিয়া, হঠাৎ গেল ঘুম ভাঙিয়া রে
চক্ষু মেলে দেখি চাইয়া, কাছে নাই গুণমণি।।

কোকিল বসন্তকালে, কাঁদাইতে কেন এলে রে
কইও বন্ধের চরণ তলে, দুর্বিন শাহর খবরখানি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কোকিলা রে-
কোকিলা রে-

কোকিলা রে-

  • Sub Title: ও তোর ডাক শুনিয়া
 ও মন, দেখে শুনে ঘোর গেল না
ও মন, দেখে শুনে ঘোর গেল না

ও মন, দেখে শুনে ঘোর গেল না

  • Sub Title: কি করিতে কি করিলাম, দুগ্ধেতে মিশিল চোনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন