আশাসিন্ধু তীরে বসে আছি সদাই ।
সাধুর যুগল চরণধুলো লাগবে কি এই পাপীর গায় ।।ভালোর ভাগী অনেকজনা
মন্দের ভাগী কেউ তো হয় না
কেবল সাধু দয়াবান, সবারই সমান
তাইতে দোহাই দেই তোমায় ।।সাধু না লইবে যারে
কে আর লইবে তারে
জানাও মহিমা, কর পাপ ক্ষমা
এই পাপীর হও সদয় ।।দিনের দিন ফুরায়ে এলো
মহাকালে ঘিরে নিলো
বলে মূঢ় লালন, হীন হয়েছি ভজন
না জানি মোর ভাগ্যে কী হয় ।।
আশাসিন্ধু তীরে বসে আছি সদাই
- Sub Title: সাধুর যুগল চরণধুলো লাগবে কি এই পাপীর গায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 71
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্ৰেম করি মইলাম গো সই বিচ্ছেদের জ্বালায়
- Sub Title: সর্ব ঘটে রাজে কালা বাদী কেবল আমার দায়
রাধারাণী ঋণের দায়, গৌর এসেছে নদীয়ায়
- Sub Title: বৃন্দাবনের কানাই আর বলাই
বিদায় কর গো উহার নামে মোর কাজ নাই
- Sub Title: কাল গনিশি রাখালরাজ ছিলি কোথায়
ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম
- Sub Title: ভূ-ভারত চাহিছে তোমায়
দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি
- Sub Title: বলো দেব কার পানে আগ্রহে ছুটিয়া যায়
আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে
- Sub Title: আকাশে আজ ভাসে হায় হায়!
যদি উজান বাঁকে তুলসী ধায়
- Sub Title: খাঁটি তার পূজা বটে চরণচাঁদে পায়
ভুলব না ভুলব না বলি
- Sub Title: কাজের বেলা ঠিক থাকে না
শুভদিনে শুভক্ষণে পৃথিবী আনন্দমনে
- Sub Title: দুটি হৃদয়ের ফুল উপহার দিল আজ-
ধ্যানে যারে পায় না মহামুনি
- Sub Title: ফেরে সে অধর চাঁদ মোর
সেই কালা চাঁদ নদে এসেছে
- Sub Title: ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
যাত্রী আমি ওরে
- Sub Title: পারবে না কেউ আমায় রাখতে ধরে
বাংলা
English 
Comments