অধরাকে ধরতে পারি কই গো তাঁরে তার
আত্নারুপে চলে ফেরে মানুষ মারা কলের পর।।প্রেম গঞ্জের রসিক যারা, কামগঞ্জে ভুল
কামে থেকে ধরতে পারে তরঙ্গের কূল
এ পাড়েতে বসে দেখি ও পাড়েতে কূল
মানুষ মারি মানুষ ধরি মানুষ খারদার।।শূন্যের উপরে ধনুক ধরা বেজায় বিষফল
চলক পলকে হেলে পড়ে এয়ছা মজার কল
ক্ষণেক ধরা ক্ষণেক অধর, পথ ছাড়া অপথে চল
ক্ষনেই নিরাকার মানুষ ক্ষনেই আকার।।ওসে আবার ভাঙ্গা যন্ত্র বাজে ঠসঠস
পাকে পাকে তার ছিঁড়ে যায় করে খসখস
সিরাজ সাঁই কয় বাজে না ভাঙ্গা বস
লালন রে তোর কেবল দৌড়াদৌড়ি সার।।
অধরাকে ধরতে পারি কই গো তাঁরে তার
- Sub Title: আত্নারুপে চলে ফেরে মানুষ মারা কলের পর
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 6719
বাউল গান এর নতুন প্রবন্ধ
বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি
- Sub Title: সবে যায় যমুনার ঘাটে শ্যামচন্দে বাজায় বাঁশি
ফুল ফাগুনের এল মরশুম
- Sub Title: বনে বনে লাগল দোল
এগো সই প্ৰাণ কান্দে যার লাগিয়া
- Sub Title: অকূলে ভাসাইলা মোরে কি দোষ জানিয়া
প্ৰেম করিয়া প্ৰাণে আমায়
- Sub Title: কোন কথা আছেনি তোমার মনে ধু
শ্ৰীহরিনামের তরী পার করিবে গো
- Sub Title: মন রে তুই যাবি যদি নিতাইরা নায় ধু
যে জ্বালা দিয়াছ বন্ধু রে
- Sub Title: বন্ধু সে জ্বালা আর কত সই
খুঁজিয়া পাইলাম না রে বন্ধু তুমি কোথায় থাক
- Sub Title: আমি তোমায় দেখতে নারি তুমি আমায় দেখ রে বন্ধু
কোন বনে বাজিল শ্যামের বাঁশি গো
- Sub Title: শ্যাম নিরুপম বংশী ভুজঙ্গ অবলার বধিবার তরে ধু
আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না
- Sub Title: মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
- Sub Title: আমরা ভেবে করব কী
মনবেপারী ধরছে পাড়ি, রংপুরের হাটে
- Sub Title: লোভের পুঞ্জি নিল ছয় জনায়ে লুইটে
যৌবন গাছে ফুল ধরেছে
- Sub Title: ফুলে মধু ভরা
বাংলা
English 
Comments