এই দেশেতে এই সুখ হল
আবার কোথায় যাই না জানি।
পেয়েছি এক ভাঙ্গা নৌকাজনম গেল ছেঁচতে পানি।।
কার বা আমি কেবা আমার
প্রাপ্ত বস্তু ঠিক নাহি যার
বৈদিক মেঘে ঘোর অন্ধকার
উদয় হয় না দিনমণি।।আর কি রে এই পাপীর ভাগ্যে
দয়াল চাঁদের দয়া হবে
আমার দিন এই হালে যাবে
বহিয়া পাপের তরণী।।কার দোষ দিব এই ভুবনে
হীন হয়েছি ভজন গুণে
লালন বলে কত দিনে
পাব সাঁইর চরণ দুখানি।।
শিল্পীঃ সাহাবুল (Sahabul):
বাংলা
English

Comments