“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এ জনম গেল রে অসার ভেবে
এ জনম গেল রে অসার ভেবে
  • Sub Title: পেয়েছ মানবজনম

এ জনম গেল রে অসার ভেবে ।
পেয়েছ মানবজনম
হেন রে দুর্লভ জনম আর কি হবে ।।

জননীর জঠরে যখন
অধোমুন্ডে ছিলে রে মন
বলেছিলে করব সাধন
এখন কি তা মনে হয় না তবে ।।

ও মন কারে বল আমার আমার
তুমি কার আজ কে বা তোমার
ভাঙিবে সকল গুমার
যেদিন শমন রায় আসিবে ।।

এ দিনে সেদিন ভাবলে না
কী ভেবে কী করো মনা
লালন বলে যাবে জানা
হারলে বাজি কাঁদলে কি আর সারবে ।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

মনের হল মতি মন্দ
মনের হল মতি মন্দ

মনের হল মতি মন্দ

  • Sub Title: তাইতে রইলাম আমি জন্ম-অন্ধ
বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে

ক্ষ্যাপা

  • Sub Title: বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন