“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আয় দেখে যা নতুন ভাব এনে গোরা
আয় দেখে যা নতুন ভাব এনে গোরা
  • Sub Title: মুড়িয়ে মাথা গলে কাঁথা কটিতে কৌপিন পরা

আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা
মুড়িয়ে মাথা গলে কাঁথা কটিতে কৌপিন পরা॥

গোরা শাল ছেড়ে কৌপিন পরেছে
আপনি মেতে জগৎ মাতিয়েছে
হায় কী লীলা কলিকালে
বেদ বিধি চমৎকারা॥

গোরা- হাঁসে কাঁদে ভাবের অন্ত নাই
সদা দীনদরদী বুলি ছাড়ে হায়
ওসে জিজ্ঞাসিলে কয় না কথা
হয়েছে কি ধনহারা॥

সত্য ত্রেতা দ্বাপর কলি হয়
গোরা তার মাঝে এক দিব্যযুগ দেখায়
লালন বলে সে ভাব জানে
সেই ভাবের ভাবুক যারা॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়

আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়

  • Sub Title: তা নইলে কি ফেরেস্তারে সেজদা দিতে কয়
এই সুখে কি দিন যাবে
এই সুখে কি দিন যাবে

এই সুখে কি দিন যাবে

  • Sub Title: একদিন হুজুরে হিসাব দিতে যে হবে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন