“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এনেছে এক নবিন গোরা
এনেছে এক নবিন গোরা
  • Sub Title: নতুন আইন নদীয়াতে

এনেছে এক নবীন গোরা
নতুন আইন নদীয়াতে।
বেদ পুরাণ সব দিচ্ছে দুষে

সেই আইনের বিচারমতে।।

সাতবার খেয়ে একবার স্নান
নাই পূজা তাঁর নাই পাপপুণ্যিজ্ঞান
অসাধ্যের সাধ্য বিধান
বিলাচ্ছে সব ঘাটে পথে।।

করে না সে জাতের বিচার
কেবল শুদ্ধ প্রেমের আচার
সত্যমিথ্যা জানবো এবার
সাঙ্গপাঙ্গ জাতঅজাতে।।

শুনে ঈশ্বরের রচনা
তাই বলে সে বেদ মানে না
লালন কয় ভেদ উপাসনা
করো দেখি মন দোষ কী তাতে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আজিকে এই সকালবেলাতে
আজিকে এই সকালবেলাতে

আজিকে এই সকালবেলাতে

  • Sub Title: বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে
ঐনি কালিয়ার বাঁশির ধ্বনি
ঐনি কালিয়ার বাঁশির ধ্বনি

ঐনি কালিয়ার বাঁশির ধ্বনি

  • Sub Title: কি জানি কি সন্ধানে হরিয়া লয় পরানী চি
গুরুর ভজনে হয় তো সতী
গুরুর ভজনে হয় তো সতী

গুরুর ভজনে হয় তো সতী

  • Sub Title: জ্যোতিরূপ নগরে যাবি ফুলবতী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন