আল্লার বান্দা কিসে হয় বলো গো আমায় ।
খোদার বান্দা নবির উম্মত কী করিলে হওয়া যায় ।।আঠারো হাজার আল্লার আলম
কত হাজার কালাম হয়
সিনা সফিনায় কয় হাজার রয়
কয় হাজার এই দুনিয়ায় ।।কত হাজার আহাদ কালাম
তাহার খবর কও আমায়
কোন্ সাধনে নূর সাধিলে
সিনার কালাম হয় আদায় ।।গোলামি করিলে পরে
আল্লাহ ভেদ পাওয়া যায়
লালন বলে আহাদ কালাম
দিবেন কি সাঁই দয়াময় ।।
আল্লার বান্দা কিসে হয় বলো গো আমায়
- Sub Title: খোদার বান্দা নবির উম্মত কী করিলে হওয়া যায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 133
লালন গীতি এর নতুন প্রবন্ধ
আছে রে ভাবের গোলা আসমানে তার মহাজন কোথা
- Sub Title: কে জানে কারে শুধাই সে কথা
পূর্বের কথা ছাড়ান দাও ভাই
- Sub Title: সে লেখা তো থাকে না
কতোদিন আর রইবি রঙ্গে
- Sub Title: বাড়িতেছে বেলা ধরো এই বেলা
নবী না চিনলে সেকি খোদার ভেদ পায়
- Sub Title: চিনিতে বলেছেন খোদা সেই দয়াময়
মনরে যে পথে সাঁইর আসা যাওয়া
- Sub Title: তাতে নাই মাটি আর হাওয়া
মারুফত কারে বলে জান মন
- Sub Title: মন
কোন রসে প্রেম সেধে হরি
- Sub Title: গৌর বর্ণ হল সে
দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা
- Sub Title: দেহের মাঝে বাড়ি আছে
হরি কোনটা তোমার আসল নাম
- Sub Title: শুধাই তোমারে
বলরে নিমাই বল আমারে
- Sub Title: রাধা বলে আজভাবি আজ
আপনার আপন খবর নাই
- Sub Title: গগনের চাঁদ ধরব বলে
লাগল ধুম প্রেমের থানাতে মনচোরা পড়েছে ধরা
- Sub Title: মনচোরা পড়েছে ধরা
বাংলা
English 