যে নূরে নূর নবি আমার
তাহে আরশ বাড়ি৷৷বলব কি সে- নূরের ধারা
নূরেতে নূর আছে ঘেরা
ধরতে গেলে না যায় ধরা
যৈছেরে বিজরি৷৷মূলাধারের মূল সেহি নূর
নূরের ভেদ অকূল সমুদ্দুর
যার হয়েছে প্রেমের অঙ্কুর
ঝলক দিচ্ছে তারি৷৷সিরাজ সাঁই বলে রে লালন
করগে আপন দেহের বলন
নূরে নীরে করে মিলন
থাক রে নেহারি৷৷
শিল্পীঃ- আব্দুল লতিফ ফকির
বাংলা
English

Comments