“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আর আমারে মারিস নে মা
আর আমারে মারিস নে মা
  • Sub Title: বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না

আর আমারে মারিসনে মা।
বলি মা তোর চরণ ধরে
ননী চুরি আর করবো না।।

ননীর জন্যে আজ আমারে
মারলি মাগো বেঁধে ধরে।
দয়া নাই মা তোর অন্তরে
স্বল্পেতে গেলো জানা।।

পরে মারে পরের ছেলে
কেঁদে যেয়ে মাকে বলে।
সেই মা জননী নিঠুর হলে
কে বোঝে শিশুর বেদনা।।

ছেড়ে দে মা হাতের বাঁধন
যাই যেদিকে যায় দুই নয়ন।
পরের মাকে ডাকবে লালন
তোর গৃহে আর থাকবো না।।

যে না বোঝে ছেলের বেদন
সেই ছেলের মার বৃথা জীবন।
বিনয় করে বলছে লালন
কাঁদছে সে করে করুণা।।

শিল্পীঃ তপন চৌধুরী (Tapan Chowdhury) :

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওগো, তোমরা সবাই ভালো
ওগো, তোমরা সবাই ভালো

ওগো, তোমরা সবাই ভালো

  • Sub Title: যার অদৃষ্টে যেমনি জুটেছে সেই আমাদের ভালো-
আমার একি হইল জ্বালা
আমার একি হইল জ্বালা

আমার একি হইল জ্বালা

  • Sub Title: দেইখে আইলাম শ্যাম চিকন কালা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন