প্রেম পরম রতন।
লভিবারে হেন ধন
করো হে যতন।।প্রেমে রত যতোজন
নাহি কোনো কুবচন
দ্বেষ হিংসা কদাচন
নাহি লয় মনে কখন।।প্রেমে সহিষ্ণু করে
পরহিতে সদাই ফেরে
শত্রুমিত্রের মঙ্গল করে
সবারি সামনে হন।।প্রেমে লোভ ক্রোধ হরে
অহংকার নাশ করে
দয়া মায়া গুণ ধরে
সুখ প্রস্রবন।।সিরাজ সাঁই কয়রে লালন
প্রেমধন করো বিতরণ
তবে পাবে তাঁর শ্রীচরণ
সঁপে প্রাণমন।।
প্রেম পরম রতন
- Sub Title: লভিবারে হেন ধন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 121
লালন গীতি এর নতুন প্রবন্ধ
আজব রঙ ফকিরি
- Sub Title: সাদা সোহাগিনী সাঁই
প্রেম-ইন্দ্রবারি অনুরাগ নইলে কি যায় ধরা
- Sub Title: যে বারি পরশে জীবের যাবে ভব-জরা
গুরু রূপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে
- Sub Title: কিসের আবার ভজন সাধন লোক-জানিত করে
হরি নাম যত্ন করে হৃদয় মাঝে রাখবে মন
- Sub Title: ও নাম গলদ করলে হারিয়ে যাবে
আমার মনের বাসনা পূর্ণ হল না
- Sub Title: বাঞ্ছা ছিল যুগোল পদে
এ কী লীলে মানুষ লীলে দেখি গোকুলে
- Sub Title: হবিনন্দ ঘোষের বাদা মাথায় নিলে
নাই সফিনায় নাই খোদা সিনায় দেখ বর্তমান
- Sub Title: রূপ না দেখে সেজদা দিলে দলিলেতে কয় হারাম
সূর্যের সুসঙ্গে কমল
- Sub Title: জানিসনে মন হলি কেবল কামাবেশে মাতোয়ারা
রূপের ঘরে অটল রূপ বিহারে
- Sub Title: অটল রূপ বিহারে
এ জনম গেল রে অসার ভেবে
- Sub Title: পেয়েছ মানবজনম
শচীর কুমার যশোদায় বলে
- Sub Title: মা তোমার ঘরের ছেলে বলে অবহেলায় হারালে
আমি তারে কি আর ভুলিতে পারি
- Sub Title: আমার এই মনে
বাংলা
English 