“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 কার ভাবে এ ভাব বল রে কানাই
কার ভাবে এ ভাব বল রে কানাই
  • Sub Title: রাজ রাজ্য ছেড়ে কেন বেহাগ দেখতে পাই

কার ভাবে এ ভাব বল রে কানাই।
রাজ রাজ্য ছেড়ে কেন বেহাগ দেখতে পাই।

ভেবে তোর এ ভাব বুঝিতে নারি
আজ কিসের কাঙাল আমার অটলবিহারী।
ছিল অগোর চন্দন
যে অঙ্গে ভূষণ
সে অঙ্গ আজ কেন লুণ্ঠিত ধরায়।
ব্রহ্মাণ্ড ভাবুক যার ভাবিয়ে
সে ভাবুক আজ কাহার ভাব নিয়ে।
একি অসম ভাব ভাবনা
সম ভাবে কোন জনা
মরি মরি ভাবের বলিহারি যাই।
অনুভাবে ভেবে কতই করি সার
শ্যামচাঁদের উত্তম কি চাঁদ আছে আর।
করে চাঁদে চাঁদ হরণ
সেহি বা কেমন
ভক্তিবিহীন লালন বসে ভাবে তাই।।

————
৫৫৭. লালন-গীতিকা, পৃ. ২০৯-১০ (সুর ও ছন্দের প্রতি লক্ষ্য রেখে কোন কোন চরণ পুনর্বিন্যস্ত করা হয়েছে।)

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

হম যব না রব, সজনী
হম যব না রব, সজনী

হম যব না রব, সজনী

  • Sub Title: নিভৃত বসন্তনিকুঞ্জবিতানে আসবে নির্মল রজনী-
সে-প্রেম জানে কি সবাই
সে-প্রেম জানে কি সবাই

সে-প্রেম জানে কি সবাই

  • Sub Title: যে-প্রেমে সেই লীলাখেলা ব্রজগোপীর আশ্রয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন