কার ভাবে শ্যাম নদেয় এলো।
ও তার ব্রজের ভাবে কি অসুসার ছিল৷গোলাকের ভাব ত্যজিয়ে সে ভাব
প্রভু ব্ৰজপুরে লয়েছিল যেহি ভাব
এবে নাহি সে ভাব, দেখি নতুন ভাব
এ ভাব বুঝিতে কঠিন হল
সত্য যুগে সঙ্গে কৌশকী ছিল
ত্রেতায় সঙ্গী সীতে লক্ষ্মী হল
এবে দ্বাপরে সঙ্গিনী রাধা রঙ্গিনী
কলির ভাবে তারা কোথায় র’লো।
কলিযুগের ভাব একি অসম ভাব
নাহি ব্রত পূজা, নাহি অন্য ভাব
ছিল দণ্ডী বেশ, কেবল দণ্ড-কমণ্ডলু
নিতাই আবার তাহা ভেঙ্গে দিল।
উহার ভাব জেনে ভাব নেওয়া হল দায়
জানি কখন কি ভাব উদয়
করলে তিনটি মিলে এক নদীয়ায়
লালন ভেবে দিশে নাহি পেলো৷।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১১৪; লালন-গীতিকা, পৃ. ২০৯
চার যুগের চার অবতার– গোলোকে বিষ্ণু, ত্রেতায় রামচন্দ্র, দ্বাপরে শ্রীকৃষ্ণ এবং কলিতে শ্রীচৈতন্য লালন শ্রীচৈতন্যকে গৌর রূপে কৃষ্ণকে দেখেছেন সত্য, তবে সেখানে শ্রীরাধাও বিদ্যমান আছেন। রাধা-কৃষ্ণের যুগলমূর্তি শ্রীচৈতন্য– এ ধারনা বৈষ্ণবের মতো লালনও পোষণ করতেন। বিষ্ণু-লক্ষ্মী, রাম-সীতা, কৃষ্ণ-রাধা– অবতার-অবতরীর কল্পনায় এর স্বাক্ষর আছে। গানটিতে একটি অতিরিক্ত স্তবক আছে। অন্ত্যমিলও সর্বত্র রক্ষিত হয় নি।
কার ভাবে শ্যাম নদেয় এলো
- Sub Title: ও তার ব্রজের ভাবে কি অসুসার ছিল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 128
লালন গীতি এর নতুন প্রবন্ধ
করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন
- Sub Title: প্রেম সাধিতে ফাঁপরে উঠে
প্রেম কি সামান্যেতে রাখা যায়
- Sub Title: প্রেমে মজলে ধর্মাধর্ম ছাড়তে হয়
আমার মন যেন আজ কেমন করে না দেখলে তারে
- Sub Title: করে না দেখলে তারে
আমার আপন খবর নাহিরে
- Sub Title: কেবল বাউল নাম ধরি
যে রূপে সাঁই আছে মানুষে
- Sub Title: রসের রসিক না হলে কি পাবে তার দিশে
সে ভাব উদয় না হলে
- Sub Title: কে পাবে সে অধর চাঁদের বারাম
কোন খানদানে নবিজী মুরিদ হয়
- Sub Title: বল দ্বীন দয়াময়
ভুলব না ভুলব না বলি
- Sub Title: কাজের বেলা ঠিক থাকে না
গুরুর ভজনে হয় তো সতী
- Sub Title: জ্যোতিরূপ নগরে যাবি ফুলবতী
দয়াল, তোমার বৈ আর জানি না
- Sub Title: তোবা গাছের(১) সন্ধান পেলেম না
সহজে অধর মানুষ না যায় ধরা
- Sub Title: হতে হবে জ্যান্তে মরা
করি মানা কাম ছাড়েনা মদনে
- Sub Title: প্রেম রসিকা হব কেমনে
বাংলা
English 