“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 সহজ প্রেমে ডোব নারে মন কেনে
সহজ প্রেমে ডোব নারে মন কেনে
  • Sub Title: আগে ডুবলে পাবা সোনার মানুষ

সহজ প্রেমে ডোব নারে মন কেনে।
আগে ডুবলে পাবা সোনার মানুষ
আছে রে যোগ-ধ্যানে।।

এই কামের ঘরে কপাট মারো
ভাবের একতালা গড়ো
এঁটে দাও প্রেম-ছোড়ানী মেরে।।

সে টললে জীব
না টললে শিব
জানে সেই শুদ্ধ রসিক জনে।।

আছে ধন সিন্ধুভরা
ক্ষেণে ক্ষেণে দেয় পাহারা
শক্তি আকর্ষণে।।

সে অটল নদীর জোয়ার ধরে
লালন বলে, … … …
পাড়ি দেও না কোলে কোলে।।

——————
হারামণি, ৫ম খণ্ড, পৃষ্ঠা ৫৩
গানটি অশুদ্ধ; ছন্দ ও অন্ত্যমিলে ত্রুটি আছে। গানটির গুরুত্ব আছে, বিবেচনা করে উল্লেখ করা হল। পাঠান্তর পাওয়া গেলে এটি পুননির্মাণ করা সম্ভব হবে। আভোগের অসম্পূর্ণ চরণটি ‘ডট’ চিহ্ন দিয়ে বুঝানো হয়েছে।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এমনি করেই যায় যদি দিন যাক না
এমনি করেই যায় যদি দিন যাক না

এমনি করেই যায় যদি দিন যাক না

  • Sub Title: মন উড়েছে উডুক-না রে মেলে দিয়ে গানের পাখ্‌না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন