“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার মন চোরারে কোথা পাই
আমার মন চোরারে কোথা পাই
  • Sub Title: কোথা যাই, ও মন আজ কিসে বোঝাই

আমার মন চোরারে কোথা পাই।।
কোথা যাই, ও মন আজ কিসে বোঝাই
আমার মন চোরারে কোথা পাই।।

নিস্কলঙ্ক ছিলাম ঘরে
কি বা রূপ নয়নে হেরে
প্রাণে তো আমার ধৈর্য নাই
আমার প্রাণে তো আমার ধৈর্য নাই
ও সে চাঁদ বটে কি মানুষ
আমি দেখে হলাম বেহুস
থেকে থেকে ঐ রূপ মনে পরে তাই।।

রুপের কালে আমায় ধ্বংসিলে
উঠিল বিষ ব্রহ্মমূলে
কার কাছে এ বিষ নামাই
আমি কার কাছে এ বিষ নামাই
আছে বিষ কাঠুরি করা
ও বিষ না যায় হরা।।

কি করবেন এসে কবিরাজ গো সাই।।

মন বুঝে ধন দিতে পারে
কে আছে এই ভাব নগরে
কার কাছে এ প্রাণ জুরাই
আমি কার কাছে এ প্রাণ জুরাই
যদি গুরু দয়াময় আমার এ অনল নেভায়
ফকির লালন বলে কেবল সেই তার উপায়।।

আমার মন চোরারে কোথা পাই।।

কোথা যাই, ও মন আজ কিসে বোঝাই
আমার মন চোরারে কোথা পাই।।

শিল্পীঃ ফরিদা পারভীন (Farida Parveen):

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

হরি সংকীর্তন রসে মত্ত গৌর নিতাই
হরি সংকীর্তন রসে মত্ত গৌর নিতাই

হরি সংকীর্তন রসে মত্ত গৌর নিতাই

  • Sub Title: নাচে হরি বৈলে বাহু তুইলে নামে বিরাম নাই চি
নবযৌবন কালবসন্ত
নবযৌবন কালবসন্ত

নবযৌবন কালবসন্ত

  • Sub Title: ঘরে নাই মোর প্রাণকান্ত
কোথায় হে দয়াল কান্ডারী
কোথায় হে দয়াল কান্ডারী

কোথায় হে দয়াল কান্ডারী

  • Sub Title: ভবতরঙ্গে এসে কিনারায় লাগাও তরী
হে আকাশবিহারী-নীরদবাহন জল
হে আকাশবিহারী-নীরদবাহন জল

হে আকাশবিহারী-নীরদবাহন জল

  • Sub Title: আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল
ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না
ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না

ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না

  • Sub Title: আ য় আ য় আ য় আয় সে রসের সুধায় হৃদয় ভর্-না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন