“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 কানাই, একবার এই ব্রজের দশা দেখে যারে
কানাই, একবার এই ব্রজের দশা দেখে যারে
  • Sub Title: তোর মা যশোদা কিরূপ হালে আছে রে

কানাই, একবার এই ব্রজের দশা দেখে যারে।
তোর মা যশোদা কিরূপ হালে আছে রে।

শোকে তোর পিতা নন্দ
কেঁদে কেঁদে হয় অন্ধ
আরও গোপীগণ হয়ে ধন্ধ
রয়েছে রে।
বালবৃদ্ধ যুবা আদি
নিরানন্দ নিরবধি
তারা না দেখে চরণ-নিধি
তোর ওরে।
পশুপক্ষী উচাটন
না শুনে তোর বাশীর গান
লালন কয়, ছিদাম করে হেন
বিনয় রে।।

————
লালন-গীতিকা, পৃ. ২৪২-৪৩।
কথান্তর :
কোথাই কানাই গেলি রে ভাই।
একবার এসে দেখা দে রে প্রাণ জুড়াই।
শোকে তোর পিতা নন্দ
কেঁদে কেঁদে হল অন্ধ
আরও সবে নিরানন্দ।
ধেনু গাই।
কি দোষে গেলি তুই রে
আমাদের সব অনাথ করে
দয়ামায়া তোর শরীরে
কিছুই নাই।
পশুপক্ষী নর আদি
নিরানন্দ নিরবধি
লালন শুনে ছিদাম উক্তি
বলে তাই।।– ঐ, পৃ. ২৩৯-৪০

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

হা- আ- আ- আই
হা- আ- আ- আই

হা- আ- আ- আই

  • Sub Title: নাই কাজ নাই
কদমতলে বংশীধারী
কদমতলে বংশীধারী

কদমতলে বংশীধারী

  • Sub Title: ও নাগরী জলের ছাইলে দেখবে তায়-
এসো হে গৃহদেবতা
এসো হে গৃহদেবতা

এসো হে গৃহদেবতা

  • Sub Title: এ ভবন পুণ্যপ্রভাবে করো পবিত্র
জলে যাইও না গো রাই
জলে যাইও না গো রাই

জলে যাইও না গো রাই

  • Sub Title: আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই
জয় জয় তাসবংশ-অবতংস
জয় জয় তাসবংশ-অবতংস

জয় জয় তাসবংশ-অবতংস

  • Sub Title: ক্রীড়াসরসীনীরে রাজহংস

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন