“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চাঁদ বলে চাঁদ কাঁদে কেনে
চাঁদ বলে চাঁদ কাঁদে কেনে
  • Sub Title: আমার গৌর চাঁদ ত্রিজগতের চাঁদ

চাঁদ বলে চাঁদ কাঁদে কেনে।
আমার গৌর চাঁদ ত্রিজগতের চাঁদ
চাঁদে চাঁদে ঘেরা ওই আভরণে।।

গৌরচাঁদ শ্যাম চাঁদেরই আভা
কটি চন্দ্র জিনিয়ে শোভা
রূপে মুনির মন করে আকর্ষণ
ক্ষুধা শান্ত সুধা বরিষণে।।

গোলকের চাঁদ গোকুলেরই চাঁদ
নদীয়ায় গৌরাঙ্গ সেহি পূর্ণচাঁদ
আর কী আছে চাঁদ, সে আর কেমন চাঁদ
আমার ওই ভাবনা মনে মনে।।

লয়েছি এই গলে গৌর চাঁদের ফাঁদ
আবার শুনি আছে পরম চাঁদ
থাক সে চাঁদের গুণ, ভেবে কয় লালন
আমার নাই উপায় চাঁদ গৌর বিনে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 যে পরশ পরশে, সে পরশ চিনে লে না
যে পরশ পরশে, সে পরশ চিনে লে না

যে পরশ পরশে, সে পরশ চিনে লে না

  • Sub Title: সামান্য পরশের গুণ লোহার কাছে গেল জানা
সই গো, বলিয়া দে আমায়
সই গো, বলিয়া দে আমায়

সই গো, বলিয়া দে আমায়

  • Sub Title: দিবা নিশি ঝুরিয়া মরি কালিয়া সোনার দায়
কী হবে আমার গতি
কী হবে আমার গতি

কী হবে আমার গতি

  • Sub Title: কতোই জেনে কতোই শুনে
নামামৃত রে মন পান কর সদায়
নামামৃত রে মন পান কর সদায়

নামামৃত রে মন পান কর সদায়

  • Sub Title: ভবরোগের মহৌষধি আনিয়াছে গউর নিমাই চি
বন্ধু বিনোদ শ্যাম রায়
বন্ধু বিনোদ শ্যাম রায়

বন্ধু বিনোদ শ্যাম রায়

  • Sub Title: তোমার সঙ্গে দেখা হইল প্ৰথম যমুনায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন