“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি ওই চরণে দাসের যোগ্য নই
আমি ওই চরণে দাসের যোগ্য নই
  • Sub Title: নইলে মোর দশা কি এমন হয়

আমি ওই চরণে দাসের যোগ্য নই।
নইলে মোর দশা কি এমন হয়।।

ভাব জানি নে প্রেম জানি নে
দাসী হতে চাই চরণে
ভাব দিয়ে ভাব নিলে মনে
সেই সে রাঙা চরণ পায়।।

নিজগুনে পদার বিন্দু
চরণ দেন যদি সাঁই দ্বীনবন্ধু
তবে তরি ভবসিন্ধু
আর তো না দেখি উপায়।।

অহল্যা পাষাণী ছিল
প্রভুর চরণ-ধূলোয় মানব হলো
লালন পথে পড়ে র’ল
এবার যা করে সাঁই দয়াময়।।

শিল্পীঃ- কোহিনূর আক্তার গোলাপি

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়
অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়

দ্বিতলে চাঁদ

  • Sub Title: অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়
আবার এসেছে আষাঢ়
আবার এসেছে আষাঢ়

আবার এসেছে আষাঢ়

  • Sub Title: আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন