গুরু দোহাই তোমার, মনকে আমার লও গো সুপথে।
তোমার দয়া বিনে তোমার সাধবো কি মতে।।তুমি যারে হও গো সদয়
সে তোমারে সাধনে পায়
বিবাদী তার স্ববশে রয়
তোমার কৃপাতে।।যন্ত্রেতে যন্ত্রী যেমন
যেমত বাজায় বাজে তেমন
তেমনি যন্ত্র আমার মন
বোল তোমার হাতে।।জগাই মাধাই দস্যু ছিল
তারে গুরুর কৃপা হল
অধীন লালন দোহাই দিল
সেই আশাতে।।লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১২৬-২৭;
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৬৩;
লালন-গীতিকা, পৃ. ৩১৭-১৮
গুরু দোহাই তোমার, মনকে আমার লও গো সুপথে
- Sub Title: তোমার দয়া বিনে তোমার সাধবো কি মতে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 59
বাউল গান এর নতুন প্রবন্ধ
লীলা দেখে লাগে ভয়
- Sub Title: নৌকার উপর গঙ্গা বোঝায় ডাঙ্গায় বয়ে যায়
আমার হরিনামে রুচি কারণ পরিণামে লুচি
- Sub Title: কারণ পরিনামে লুচি
নীল সাগরের ধারে ধারে, যাও কে নৌকা বাইয়া
- Sub Title: ও মন মাঝি রে-
কি সাধনে আমি পাই গো তারে
- Sub Title: ও সে ব্ৰহ্মা বিষ্ণু ধ্যানে পায় না যারে
আমি ঠেকলাম ভরের বুঝা লইয়া
- Sub Title: দিবানিশি অবসর নাই জীবন ভরিয়া
আজ দখিন-বাতাসে নাম-না-জানা
- Sub Title: নাম-না-জানা কোন্ বনফুল ফুটল বনের ঘাসে
ব্রজের কথা স্মরণ হইল
- Sub Title: উদ্ধব সখা ব্রজে চলো
চল সখী বন্ধু দেখতে যাই গো কদমতলায়
- Sub Title: আড়ে আড়ে শ্যাম নাগরে আমার পানে চায়
কালাচান্দ করে ব্রজলীলা সাঙ্গ শ্যামঅঙ্গী গৌরাঙ্গ
- Sub Title: পতিত উদয় নদীয়ায় ধু
ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মাঝি
- Sub Title: শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি
দেখে ছিলাম শরানে ওরে শরানে
- Sub Title: দেখে ছিলাম শরানে ওরে শরানে
মুর্শিদ, তোমার নাম নিয়া বড়াই করি
- Sub Title: তুমি আমার পাড়েরও কাণ্ডারি
বাংলা
English 
Comments