“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দেখো দেখো নূর পেয়ালা
দেখো দেখো নূর পেয়ালা
  • Sub Title: আগে থেকে কবুল করো

দেখো দেখো নুর পেয়ালা
আগে থেকে কবুল করো।
নিজে জান পরিচয় করে

দেখো খোদা বলছো কার।।

নুর মানে নিজ নবির আত্মা
আপনার কলবে আছে তা
হায়াতে সেই মোহাম্মদা
জিন্দা এই চারযুগের পর।।

যদি চিনতে পার সেই নবি
এলেম হাসেলই সেইজন হবি
তোমার এই দীনের খোবি
প্রকাশ হবে দীপ্তকার।।

ডুব না জেনে ডুবতে চাও মন
পানিতে ভাসে কলাগাছ যেমন
দরবেশ সিরাজ সাঁই কয় অবোধ লালন।
গুরুচরণ সার করো।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

মন তুই করলি একি ইতরপনা
মন তুই করলি একি ইতরপনা

মন তুই করলি একি ইতরপনা

  • Sub Title: দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা
 আর তো কালার সে ভাব নাইকো সই
আর তো কালার সে ভাব নাইকো সই

আর তো কালার সে ভাব নাইকো সই

  • Sub Title: সে না তেজিয়ে মদন, প্রেম-পাথারে খেলছে সদায় প্রেম-ঝাঁপই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন